ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নাটোরের রেললাইনে শিকল প্যাঁচিয়ে নাশকতার চেষ্টা!

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:৫৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:৫৫:৪৫ অপরাহ্ন
নাটোরের রেললাইনে শিকল প্যাঁচিয়ে নাশকতার চেষ্টা! নাটোরের রেললাইনে শিকল প্যাঁচিয়ে নাশকতার চেষ্টা!
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল প্যাঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে তা অপসারণ করেন। রোববার রাত ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পলাশীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাধনগর স্টেশনের দক্ষিণ পাশে এক পথচারী যাওয়ার সময় রেললাইনে শিকল প্যাঁচিয়ে নতুন একটি তালা লাগানো অবস্থায় দেখতে পান। তৎক্ষণিক বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও স্টেশনমাস্টার ঘটনাস্থলে আসেন। পরে মিস্ত্রির সাহায্যে তালাসহ শিকল কেটে তা অপসারণ করেন। এ ঘটনার ফলে শিকলসহ তালা অপসারণ না করা পর্যন্ত কয়েকটি ট্রেনকে দেরিতে ছাড়তে হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার উজ্জল আলী বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে গিয়ে শিকলসহ তালা কেটে লাইন থেকে সরিয়ে ফেলা হয়। তবে কেউ নাশকতার উদ্দেশ্যে এমন কাজ করতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তিনি বলেন, এ ঘটনায় তিনটি ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম