ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বরগুনার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:৫২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:৫২:২৫ অপরাহ্ন
বরগুনার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার বরগুনার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার
বরগুনার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার বিকালে আদালত থেকে জেলহাজতে পাঠানোর সময় হাতকড়া খুলে পালিয়ে যায় এ আসামি।

বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া আল আমিন উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

জানা যায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়।  এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেফতার করে। রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।

ওসি ইয়াকুব হোসেন বলেন, আসামি পালানোর ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে আমিরুল ইসলাম বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেন। মামলার একদিন পরে অভিযান পরিচালনা করে আল আমিন নামের ওই পলাতক আসামিকে ক্রোক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত