ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১০:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১০:০৭:৪৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার নারায়ণগঞ্জে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বাবা ও মায়ের ওপর রাগ করে শনিবার মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ওই ছাত্রীকে ধর্ষণ করেন বাড়ির কেয়ারটেকার।

ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে আরও ৫ দিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শনিবার রাতে ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধর্ষক বাচ্চু মিয়া (৪৮) পালিয়েছেন। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ১৪ বছরের মাদ্রাসাছাত্রী তার বাবা-মাকে জানিয়েছে- সে মাদ্রাসায় থেকে লেখাপড়া করবে। এ আবদারে বাবা-মা রাজি না হওয়ায় রাগ করে শনিবার রাত দেড়টায় বাসা থেকে বেরিয়ে যায় ওই ছাত্রী। গভীর রাতে অন্য কোথাও যেতে না পেরে বাড়ির কেয়ারটেকার বাচ্চু মিয়ার রুমের সামনে দাঁড়িয়ে থাকে। এ সময় বাচ্চু কৌশলে ছাত্রীকে তার রুমে নিয়ে ধর্ষণ করে ঘর থেকে বের করে দেয়। তখন ওই ছাত্রী তাদের ঘরে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এ সময় তার মা প্রথমে তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ