ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

যৌবন ধরে রাখার গবেষণায় নতুন খোঁজ

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:২৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:২৩:২৬ পূর্বাহ্ন
যৌবন ধরে রাখার গবেষণায় নতুন খোঁজ যৌবন ধরে রাখার গবেষণায় নতুন খোঁজ
বুড়ো হতেই যত অনীহা। যৌবন যদি ধরে রাখা যায় আরও কয়েকটা বছর, তা হলে বেশ হয়। বয়সের কাঁটা বিপরীত দিকে ঘোরাতে যত রকম সম্ভব গবেষণা হয়ে চলেছে বিশ্বের নানা প্রান্তে। লক্ষ্য দু’টি আয়ু বাড়বে এবং যৌবন নিয়েই দীর্ঘ সময়ে বেঁচে থাকা যাবে। বার্ধক্য ঠেকাতে একেবারে জিন স্তরে গিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। আর তাতেই নতুন এক খোঁজ পাওয়া গেছে। বিজ্ঞানীরা দেখেছেন, আয়ু অবশ্যই বাড়বে এবং বুড়ো হওয়ার ঝক্কিও নিতে হবে না, শুধু ধরেবেঁধে রাখতে হবে একটি প্রোটিনকে।

লন্ডনের ইম্পিরিয়াল কলেজ ও সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুলের গবেষকেরা একযোগে এই গবেষণা করছেন। ইঁদুরের উপর পরীক্ষা-নিরীক্ষাও চলছে। গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে ‘নেচার’ মেডিক্যাল জার্নালে।

গবেষকেরা জানিয়েছেন, যত নষ্টের গোড়া ওই একটি প্রোটিন, যার নাম দেওয়া হয়েছে আইএল-১১। এই প্রোটিনটি শরীরে যত বেশি থাকবে, ততই বার্ধক্য আসবে তাড়াতাড়ি। যদি এই প্রোটিনটির বাড়বৃদ্ধিতে লাগাম পরানো যায়, তা হলেই আয়ু বাড়বে। মৃত কোষের জায়গায় নতুন কোষের জন্ম হবে। বার্ধক্যও ঠেকিয়ে রাখা যাবে দীর্ঘ সময়।

ইন্টারলিউকিন-১১ প্রোটিনটি আসলে এক রকম সাইটোকাইন। এটি শরীরের প্রদাহ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন রকম কোষ থেকে এই প্রোটিন তৈরি হয়। এর ভাল গুণ হল, কোষের ক্ষত মেরামত করা। তবে যদি এর মাত্রা বাড়ে, তখন শরীরের ভিতরে প্রদাহও বাড়বে, উল্টে কোষের ক্ষতি হবে। দেখা যায়, বয়স যত বাড়ে এই প্রোটিনের কারণে শরীরের ভিতরে প্রদাহও বাড়তে থাকে। আর তাতে কোষের মৃত্যু দ্রুত হয়, ফলে শরীরও বুড়িয়ে যেতে থাকে।

গবেষকেরা প্রোটিনটিকে ঠেকানোর উপায়ই খুঁজছেন। তার জন্য ইঁদুরের উপর পরীক্ষা হয়েছে। ৭৫ সপ্তাহ বয়সি (মানুষের হিসেবে ৫৫ বছর) একটি ইঁদুরকে অ্যান্টিবডি ইঞ্জেকশন দেন বিজ্ঞানীরা। ওই অ্যান্টিবডি আইএল-১১ প্রোটিনের বাড়বৃদ্ধিকে কিছু সময়ের জন্য হলেও ঠেকিয়ে রাখতে পারে।

তাতে দেখা যায়, ইঁদুরটি আয়ু ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। অর্থাৎ, ইঁদুরটি মোট ১৫৫ সপ্তাহ বেঁচেছে, যেখানে অন্যান্য ইঁদুরের আয়ু ১২০ সপ্তাহেই ফুরিয়ে গিয়েছে। যদিও ইঁদুরের উপর করা পরীক্ষাটি মানুষের উপর খাটবে কি না, তার নিশ্চিত কোনও তথ্য দিতে পারেননি গবেষকেরা। জানানো হয়েছে, গবেষণাটি চলছে। প্রোটিন নিষ্ক্রিয় করে কী ভাবে বার্ধক্য ঠেকিয়ে রাখা যাবে, তার প্রচেষ্টা চলছে। এতে শুধু আয়ু বাড়বে তা নয়, অনেক দুরারোগ্য রোগের চিকিৎসাও হবে। প্রোটিনের প্রদাহের কারণে যে যে অঙ্গের ক্ষতি হয়, সেগুলি আর হবে না। ফলে জটিল ব্যাধির প্রকোপও কমবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ