ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মাদক থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা, মহাপরিচালকের

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:২৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:৪২:২৯ পূর্বাহ্ন
মাদক থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা, মহাপরিচালকের মাদক থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা, মহাপরিচালকের
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি আনসার ভিডিপি ক্রীড়া দলের কোচ ও খেলোয়াড়দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি আসন্ন জাতীয় প্রতিযোগিতাগুলোতে ভালো ফলাফলের জন্য খেলোয়াড়দের সর্বোচ্চ প্রস্তুতি ও মনোবল ধরে রাখার আহ্বান জানান।

রবিবার (৩ আগস্ট) ঢাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদর দপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় মহাপরিচালক বাহিনীর ক্রীড়া দলের গৌরবময় ইতিহাস ও বিভিন্ন অর্জন তুলে ধরেন। তিনি ক্রীড়াবিদদের উদ্দেশে বলেন, “মাদকদ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। শুদ্ধ জীবনযাপন, বাহিনীর মর্যাদা রক্ষা এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনই হবে আপনাদের মূল লক্ষ্য।” এ সময় তিনি ভাতাভোগী খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও সবাইকে অবহিত করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, উপ-মহাপরিচালক প্রশিক্ষণ মোঃ রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস এবং বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত-ই-খোদা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, মহাপরিচালক সদ্য সমাপ্ত জাতীয় বক্সিং প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়সহ কৃতিত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার প্রদান করেন। এছাড়াও, তিনি বক্সিং দলকে এক লক্ষ টাকার বিশেষ আর্থিক প্রণোদনা দেন। এই সম্মাননা ও পুরস্কার ক্রীড়া দলের সদস্যদের জন্য নতুন করে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্য কর্মকর্তা, খেলোয়াড়গন, ব্যাটালিয়ান সদস্য ও কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩