ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাণীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:২৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:২৪:০৭ অপরাহ্ন
রাণীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রাণীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নওগাঁর রাণীনগরের পারইল ইউনিয়নের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সোমবার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. জাহিদুর রহমানের নিজস্ব উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পারইল ইউনিয়নের পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৭জন ও কামতা এস,এন উচ্চ বিদ্যালয়ের ৩জন মোট ১০জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজক চেয়ারম্যান মাস্টার মো. জাহিদুর রহমান বলেন মেধাবীদের যথাযথ সম্মান প্রদানের লক্ষ্যেই এমন সামান্য সংবর্ধনার আয়োজন করা। শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা আগামীতে আরো ভালো ফলাফল করার পাথেয় হিসেবে কাজ করবে। আজকের সংবর্ধিত শিক্ষার্থীদের দেখে অন্য শিক্ষার্থীরাও আগামীতে আরো ভালো পড়ালেখার মাধ্যমে ভালো ফলাফল করার উৎসাহ পাবে। এমন ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়া পরিষদের চেয়ারম্যান মাস্টার মো: জাহিদুর রহমান, পরিষদের সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবর্ধনা আগামীতে আরো ভালো ফলাফল করার পাথেয় হিসেবে কাজ করবে বলে মনে করে সম্মাননা পাওয়া শিক্ষার্থী ও অভিভাকরা। এসময় প্রধান অতিথি বলেন একটি পুরস্কার কিংবা একটি সংবর্ধনা ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। প্রতিটি ইউনিয়নে এই ধরণের ব্যতিক্রমী আয়োজন করার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩