ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

খাওয়ার পরে মাত্র ২ মিনিট হাঁটলেই বিস্ময়কর ফল পেতে পারেন, বলছে নয়া গবেষণা

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৩৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৩৫:৪৬ অপরাহ্ন
খাওয়ার পরে মাত্র ২ মিনিট হাঁটলেই বিস্ময়কর ফল পেতে পারেন, বলছে নয়া গবেষণা ছবি: সংগৃহীত
ভরপেট খাওয়ার পরে ঘরে বসে বিশ্রাম নেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এক আধটু হাঁটাচলা করলে শরীরের উপকার হতে পারে—এমন কথা আগেও শোনা গিয়েছে। এবার এক গবেষণা জানাল, খাওয়ার পরে মাত্র ২ থেকে ৫ মিনিটের জন্য হাঁটলেও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

২০২২ সালে স্পোর্টস মেডিসিন পত্রিকায় প্রকাশিত একটি মেটা-স্টাডি বলছে, হাঁটা বা দাঁড়িয়ে থাকা—দুই-ই বসে থাকার তুলনায় রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। তবে হালকা হাঁটাচলা সবচেয়ে বেশি উপকারী। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ বসে থাকার পরিবর্তে নিয়মিত দাঁড়ালে রক্তে গ্লুকোজের পরিমাণ গড়ে ৯.৫১% কমে যায়। অথচ যদি সেই সময়টায় হালকা হাঁটা যায়, তবে গ্লুকোজের মাত্রা কমে প্রায় ১৭.০১%।

গবেষণার সহলেখক, আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিমারিকের ডক্টরাল স্টুডেন্ট এইডান বাফি বলেন, “দিনভর কিংবা খাওয়ার পর মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা বা হালকা হাঁটা শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।”

কেন এই সামান্য হাঁটা এত গুরুত্বপূর্ণ?
খাবার খাওয়ার ৬০ থেকে ৯০ মিনিটের মধ্যে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে। এই সময় যদি শরীর নড়াচড়া করে, তাহলে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ে ও কমে। ফলে ইনসুলিনের চাহিদাও স্থিতিশীল থাকে। ইনসুলিনের মাত্রা দ্রুত ওঠানামা করলে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে।

শরীরচর্চার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে, আমাদের পেশীগুলি কাজ করতে গিয়ে রক্ত থেকে গ্লুকোজ টেনে নেয়। ঠিক এই কারণেই দৌড়বিদেরা দৌড়ের আগে ‘কার্বো লোডিং’ করেন।

হাঁটার প্রভাব কতটা?
গবেষণায় অংশগ্রহণকারীদের দিনে প্রতি ২০-৩০ মিনিট অন্তর ২-৫ মিনিট দাঁড়াতে বা হাঁটতে বলা হয়। অর্থাৎ গোটা দিনে মোট ২৮ মিনিট সময় দাঁড়িয়ে বা হালকা হাঁটায় কাটাতে বলা হয়। দেখা যায়, যাঁরা হাঁটেন, তাঁদের রক্তে শর্করার উত্থান-পতন অপেক্ষাকৃত ধীরে হয় এবং ইনসুলিনের ব্যবহারে স্থিরতা বজায় থাকে।

দীর্ঘমেয়াদে উপকার
শুধু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ নয়, নিয়মিত হালকা শারীরিক পরিশ্রম করলে বহু অসুস্থতার ঝুঁকি কমে যায়। যেমন: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, কিছু ধরনের ক্যানসার, হাড় দুর্বলতা, অবসাদ ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও CDC জানায়, প্রতি সপ্তাহে ১৫০ মিনিট মাঝারি মানের শারীরিক পরিশ্রম এবং সপ্তাহে ২ দিন পেশি শক্তিশালী করার কাজ করলে যেকোনও কারণে মৃত্যুর ঝুঁকি প্রায় ৩৩% কমে।

তাই পরের বার যখন খাবার শেষ করবেন, তখন আর সোফায় গা এলিয়ে দেবেন না। দাঁড়িয়ে হাঁটা শুরু করুন—মাত্র ২ মিনিট হলেও চলবে। কারণ এই ছোট্ট অভ্যাসই আপনাকে দিতে পারে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য।
স্বাস্থ্য সচেতনতার প্রথম ধাপ শুরু হোক দু’মিনিট হাঁটার মধ্য দিয়েই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক