ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিরাটের সঙ্গে কাটানো কোন পুরনো কথা মনে করলেন তামান্না?

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৩১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৩১:৫৪ অপরাহ্ন
বিরাটের সঙ্গে কাটানো কোন পুরনো কথা মনে করলেন তামান্না? ছবি: সংগৃহীত
অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন মোড়ে দাঁড়িয়েছিল সেই সময়? কী হয়েছিল তারপর? অনুরাগীদের মনে জেগে ওঠা হাজারো এমন কৌতূহল মেটালেন ‘আজ কি রাত’ গার্ল।

ভারতীয় ক্রিকেট টিমের ‘চিকু’ ওরফে কিং কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল শেষমেশ? তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত কি পারস্পরিক বোঝাপড়া ছিল? এমন নানা প্রশ্ন আনাগোনা রয়েছে বলিউডের আনাচেকানাচে। অনুরাগীদেরও প্রশ্ন খানিক তাই-ই। তা নিয়ে প্রকাশ্যে জবাব দিলেন তামান্না।

সেই সব কৌতূহলের অবসান ঘটিয়ে তামান্না এক সাক্ষাৎকারে জানান, বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা নিতান্তই ভিত্তিহীন। তাঁর কথায়, “আমার খুব খারাপ লেগেছিল, কারণ বিরাটকে আমি মাত্র একদিনের জন্য দেখেছি, তাও একটি বিজ্ঞাপনের শুটে। তারপর আর কোনও দিন কথা বা দেখা, কিছুই হয়নি।"

আবার, ২০২০ সালে একটি গয়নার শোরুমের অনুষ্ঠানে তামান্না ও আব্দুল রাজ্জাক একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই একটি ছবিই ইন্টারনেটে ভাইরাল হয়ে নানা গুজব ছড়ায়। এই প্রসঙ্গে তামান্না বলেন, “মজার ছলে আব্দুল রাজ্জাক নাম নিয়েছিলাম একবার। কিন্তু ইন্টারনেট সত্যিই এক মজার জায়গা। সেখান থেকেই বলা হয়েছে আমি নাকি ওঁকে বিয়েই করে ফেলেছি। আমি তো অবাক। তাঁর তো ২-৩টি সন্তানও আছে। আমার কথা হল, আমি জানি না ওঁর জীবনে কী চলছে, কিন্তু আমার কাছে এই অভিজ্ঞতা খুবই বিব্রতকর।”

তিনি এও জানান, সংবাদমাধ্যমে যখন কোনও মানুষকে এমন কারও সঙ্গে জুড়ে দেওয়া হয় যার সঙ্গে বাস্তবে কোনও যোগাযোগই নেই, তখন সেটা খুবই অস্বস্তিকর।

তামান্না সাম্প্রতিক সময়েও খবরের শিরোনামে ছিলেন অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে। তবে এবার এই সাক্ষাৎকারে একাধিক পুরনো গুজবের জবাব দিয়ে নতুন আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি।

তিনি সম্প্রতি অভিনয় করেছেন সুপারন্যাচারাল থ্রিলার ‘ওডেলা ২’-তে। এই সিনেমায় তিনি একজন সাধ্বীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ওডেলা গ্রামের ওপর আধিপত্য বিস্তারকারী এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। এই গল্পের পটভূমি মূলত পাঁচটি অরিজিনাল প্লটের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তামান্না ছাড়াও এই সিনেমায় রয়েছেন হেবা প্যাটেল, যিনি প্রথম পর্বে মূল নারী চরিত্রে অভিনয় করেছিলেন।

‘স্ত্রী ২’ সিনেমায় ভাইরাল গান ‘আজ কি রাত’ তাঁকে জনপ্রিয়তার আলাদা এক শীর্ষে পৌঁছে দেয়।

২০২৬ সালের ১৫ মে মুক্তি পাবে তাঁর আসন্ন ফিল্ম ‘VVAN: Force of the Forest’, যেখানে তাঁর সঙ্গে থাকবেন সিদ্ধার্থ মালহোত্রাও। এই ছবির পরিচালনায় রয়েছেন দীপক মিশ্র ও অরুণাভ কুমার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক