ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

​পুঠিয়া উপজেলা জামায়াতের মতিবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:৫৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:৫৮:৫২ অপরাহ্ন
​পুঠিয়া উপজেলা জামায়াতের মতিবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত ​পুঠিয়া উপজেলা জামায়াতের মতিবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে রোববার বিকালে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা ইউসুফ মীর্জার সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার নিয়োগী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে গুরুপ্রসাদ দাস ও প্রদীপ সরকার।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক মনসুর আলী, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার, পুঠিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাকিব, জামায়াত নেতা আনোয়ার হোসেন, আব্দুল আহাদ মন্টু, আব্দুল মজিদ, জুবায়ের মাসুম প্রমুখ।

ভিন্নধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। বাংলা ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অন্যান্য ধর্মাবলম্বীদের অবদান উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতীতের মতো আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতিতে জামায়াতের গঠনমূলক ভূমিকার ভূয়সি প্রশংসা করেন।

এছাড়া রোববার সকাল ১০ ঘটিকায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মুহাম্মদ নুরুজ্জামান লিটন পুঠিয়া উপজেলার স্থানীয় জামায়াত নেতৃবৃন্দদের নিয়ে পুঠিয়া কারিগরি কলেজ, পুঠিয়া দাখিল মাদ্রাসা, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভায় মিলিত হউন।
শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় শিক্ষকদের মর্যাদা ও সম্মান বৃদ্ধিতে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষায় বলিয়ান করার ব্যাপারে শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। #02#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪