ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

আখেরাতেও যাদের বন্ধুত্ব টিকে থাকবে

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:২৭:৫৫ অপরাহ্ন
আখেরাতেও যাদের বন্ধুত্ব টিকে থাকবে ছবি: সংগৃহীত
মানুষ সামাজিক জীব। পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের সঙ্গী বা বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, উপযুক্ত বন্ধু খুঁজে বের করতে পারলে সেই বন্ধু আমাদের দুনিয়া আখেরাতের সফলতার কারণ হয়। বন্ধু নির্বাচনে ভুল করলে দুনিয়া আখেরাতের সমূহ ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

কোরআনে এসেছে, কেয়ামতের দিন মানুষ অনেককে বন্ধু বানানোর কারণে আফসোস করবে। আল্লাহ বলেন, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়ে বলবে, হায়, আমি যদি রাসুলের সাথে কোন পথ অবলম্বন করতাম! হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধু না বানাতাম! সে আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। (সুরা ফুরকান: ২৭-২৯)

আরেক আয়াতে বলা হয়েছে, মুত্তাকিরা ছাড়া দুনিয়ার অন্যান্য বন্ধুরা কেয়ামতের দিন শত্রুতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকিরা ছাড়া। (সুরা যুখরুফ: ৬৭)

এ আয়াত থেকে বোঝা যায়, ‍মুত্তাকি বা নেককারদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে। অবিশ্বাসী, জালেম ও বদকারদের বন্ধুত্ব আখেরাতে টিকবে না, তারা পরস্পরের শত্রুতে পরিণত হবে, পরস্পরকে দোষারোপ করবে, নিজের দুরবস্থা বা খারাপ পরিণতির জন্য দায়ী করবে।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মানুষ যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) বলেন, এক ব্যাক্তি আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল! এমন ব্যাক্তি সম্পর্কে আপনি কী বলেন, যে কোনো দলের অন্তর্ভুক্ত না হয়েও তাদের ভালবাসে। তিনি বললেন, মানুষ যাকে ভালবাসে সে তারই সঙ্গী হবে। (সহিহ বুখারি: ৬১৬৯)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মানুষ তার বন্ধুর আদর্শে প্রভাবিত হয়। তাই বন্ধু নির্বাচনে তোমাদের প্রত্যেকের সতর্ক হওয়া ‍উচিত। (সুনানে তিরমিজি: ২৩৭৮)

তাই বন্ধু নির্বচনে খুব সতর্ক থাকা উচিত। শুধু মুমিন, মুত্তাকী ও আল্লাহভীরু মানুষকেই বন্ধু ও সঙ্গী হিসেবে গ্রহণ করা উচিত। যার মধ্যে তাকওয়া নেই, খোদাভীতি নেই, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত নয়।

অনেকে এটাকে হালকাভাবে নেয়। কিন্তু বাস্তবতা হলো মানুষের জীবনে বন্ধুদের প্রভাব অবশ্যম্ভাবি। দুনিয়াবি ক্ষেত্রেও বন্ধুদের কারণে মানুষ লাভবান হয় বা ক্ষতির শিকার হয়। তাই আপনার বন্ধু আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আপনার জীবনে কী প্রভাব ফেলছে সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২