ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

সবার শেষে জান্নাতে প্রবেশকারী আল্লাহর কাছে যা চাইবে

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:২৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:২৫:০৯ অপরাহ্ন
সবার শেষে জান্নাতে প্রবেশকারী আল্লাহর কাছে যা চাইবে প্রতিকী ছবি
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘আমি অবশ্যই চিনি— জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামী ও জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতিকে। জনৈক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তায়ালা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে আসবে, তাকে ধারণা দেওয়া হবে (বলা হবে) জান্নাত পরিপূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আমার রব! আমি তা পূর্ণ পেয়েছি।

অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তিনি বলেন, সে জান্নাতে আসবে— তাকে ধারণা দেওয়া হবে যে, জান্নাত পূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আমার রব! আমি তা পূর্ণ পেয়েছি। অতঃপর আল্লাহ তায়ালা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য দুনিয়ার সমান ও তার দশগুণ জান্নাত রয়েছে অথবা তোমার জন্য দুনিয়ার দশগুণ জান্নাত রয়েছে।

তিনি বলেন, সে বলবে, হে আমার রব! আপনি আমার সঙ্গে মশকরা করছেন অথবা আমাকে নিয়ে হাসছেন অথচ আপনি রাজাধিরাজ? 

বর্ণনাকারী বলেন, আমি রাসুল (সা.)-কে তখন হাসতে দেখেছি, তার মাড়ির দাঁত পর্যন্ত বের হয়েছিল। তিনি বলেন, তখন বলা হতো— এ হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্ন জান্নাত। (বুখারি, হাদিসে কুদসি : ৫৪)

আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা সর্বশেষে জান্নাতে গমনকারীকে বলবেন, তোমার যাবতীয় আকাঙ্খা আমার কাছে ব্যক্ত কর। সে লোক চাইতেই থাকবে। শেষ পর্যন্ত যখন তার চাহিদা শেষ হয়ে যাবে। তার আর চাওয়ার কিছু থাকবে না তখন আল্লাহ তায়ালা তাকে বলবেন, এটা থেকে চাও, ওটা থেকে চাও, এভাবে তাকে তিনি স্মরণ করিয়ে দিবেন। তারপর তিনি তাকে এসব দিয়ে বলবেন। তোমাকে এসবকিছু এবং এগুলোর দশগুণ দেয়া হলো। (বুখারি, হাদিস : ৮০৬, ৮৪৩৭, ৮৪৩৮, মুসলিম, হাদিস : ১৮২)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর