ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক করসেট ট্রেন্ডে মোহময়ী জয়া কেন ‘থালাপতি’ বলা হয় বিজয়কে, কীভাবে পেলেন এ নাম বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্রী শুধুমাত্র থালাপতি বিজয় হননি বরং নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির ১৫ সদস্যের প্রতিনিধি দল পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই হাটহাজারীতে নাশকতা ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:২০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:২০:০৩ অপরাহ্ন
১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থান-পরবর্তী ১১ মাসে পুলিশের বিরুদ্ধে সারা দেশে ৭৬১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট এক হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রাজধানীর মাইডাস সেন্টারে সংস্থাটির আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম। তিনি জানান, ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা, হত্যার ইন্ধনদাতাদের বিরুদ্ধে সারা দেশে মামলা হয়েছে। এ পর্যন্ত এক হাজার ৬০২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হচ্ছে হত্যা মামলা। এসব মামলায় পতিত সরকারের প্রায় ৮৭ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার রয়েছেন।

শাহজাদা আকরাম জানান, প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ হয়েছে এবং ৬০ থেকে ৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, গত এক বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৪২৯টি অভিযোগ জমা পড়েছে এবং ২৭টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব মামলায় মোট আসামি ২০৬ জন, যাদের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের আগেই বিচার প্রক্রিয়া শুরু হলেও এতে কিছুটা ধীরগতি রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যায় অভিযুক্তদের বিচারও চলমান রয়েছে।

শাহজাদা আকরাম আরও জানান, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং তাদের বিচার শুরু হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় (২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন ও ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই