ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ইউক্রেনে এবার পঙ্গপালের আক্রমণ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:০৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:০৬:২৩ অপরাহ্ন
ইউক্রেনে এবার পঙ্গপালের আক্রমণ ছবি: সংগৃহীত
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সমগ্র পৃথিবীতে দেখা দিয়েছে খাদ্য সংকট। কারণ ইউক্রেন বিশ্বের সর্ববৃহৎ গম ও সূর্যমুখী তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি।

সম্প্রতি ইউক্রেনের কৃষি আরেকটি ভয়াবহ সংকটের সম্মুখীন হচ্ছে। আর তা হচ্ছে পঙ্গপালের আক্রমণ। এই পতঙ্গের আক্রমণের ফলে নষ্ট হয়ে যাচ্ছে ফসলের জমি। এই সংকট নিরসন না করা গেলে ভবিষ্যতে খাদ্য সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।

পঙ্গপাল এমন একটি পতঙ্গ, যা সাধারণত ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে। সাধারণত কোনো নির্দিষ্ট স্থানের ফসলি জমি ধ্বংস করে দেওয়ার জন্য এক ঝাঁক পঙ্গপালই যথেষ্ট।

সম্প্রতি ইউক্রেনের দক্ষিনাঞ্চলে ব্যাপক পঙ্গপালের আক্রমণের ফলে সূর্যমুখীসহ অন্যান্য ফসল ব্যাপক হুমকির সম্মুখীন হচ্ছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর পঙ্গপাল নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতিও প্রয়োগ করতে পারছে না ইউক্রেন।

পঙ্গপালরা সাধারণত নদীর ধার কিংবা অনাবাদী জমিতে প্রজনন করে। এই বছর প্রচণ্ড গরম এবং আকাশ থেকে কীটনাশক ও পানি ছিটানোর অভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পঙ্গপাল বৃদ্ধির আরেকটি বৃহৎ কারণ হচ্ছে পাখির সংখ্যা কমে যাওয়া। পাখিরা সাধারণত যুদ্ধক্ষেত্র এড়িয়ে চলে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এ অঞ্চলে পঙ্গপালের প্রাকৃতিক শত্রু পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে।

ইউক্রেনের জাপোরঝিয়া অঞ্চলের কৃষকরা জানিয়েছে, পঙ্গপাল তাদের ফসলের এক-তৃতীয়াংশই ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া রাশিয়া জাপোরঝিয়াসহ মাইকোলাইভ ও খেরসান অঞ্চল আংশিক দখলের কারণে অনেক কৃষক নিজেদের চাষের জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এই অঞ্চলগুলো ঐতিহ্যগতভাবে বিভিন্ন ধরনের শস্য ও তেলবীজ উৎপাদন করে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পূর্বে ইউক্রেন বিশ্বের বৃহত্তম সূর্যমুখী তেল ও পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক ছিল। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ইউক্রেনসহ সমগ্র বিশ্বই তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হবে আশঙ্কা বিশেষজ্ঞদের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ