ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

কোনোভাবেই ফ্যাসিবাদ উত্থানের সুযোগ দেওয়া যাবে না: ড. মো. ফজলুল হক

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:০২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:০২:৫১ অপরাহ্ন
কোনোভাবেই ফ্যাসিবাদ উত্থানের সুযোগ দেওয়া যাবে না: ড. মো. ফজলুল হক কোনোভাবেই ফ্যাসিবাদ উত্থানের সুযোগ দেওয়া যাবে না: ড. মো. ফজলুল হক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক বলেছেন, ২৪ এর জুলাই বিপ্লবকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি। এই দ্বিতীয় স্বাধীনতার মুল কাজ হলো কোনোভাবেই যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখা। ফ্যাসিবাদ উত্থানের সুযোগ দেওয়া হলে জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। 

সোমবার (৪ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, কোটার যৌক্তিক সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন সর্বশেষ এক দফায় রূপ নেয়। কোটা স্পষ্টত বৈষম্য সুতরাং কোটাসহ যে কোনো ধরণের বৈষম্য হতে দেওয়া যাবে না এই বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

জুলাই বিপ্লবের পক্ষ ছিল দুইটি, ফ্যাসিস্ট এবং এন্ট্রি ফ্যাসিস্ট আর কোনো পক্ষ ছিল না। কিন্তু এখন সবাই ক্রেডিট নিতে চাই জুলাই বিপ্লবের চাওয়া পাওয়া বাদ দিয়ে ক্ষমতায় যেতে চাই। এখনি সময় সবাইকে এসব ভুলে গিয়ে আবার এক হতে হবে। দেশ ও জাতির স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। 

জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অবশ্যই দরকার। তবে আমরা ঐক্য ধরে রাখতে পারছি না, নির্বাচন যত বিলম্ব হবে তত বেশি বিভাজন তৈরি হবে। 

এসময় তিনি পাঠ্য পুস্তক ও কারিকুলামে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এনবিআরইউ'র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিনের সভাপতিত্বে আলোচক হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনবিআরইউ-এর নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, এনবিআরইউ-এর সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, এনবিআরইউ-এর রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার