ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

কঠোর পরিশ্রম ছাড়াই ৩০ কেজি বাড়িয়ে ফের ৩৫ কেজি ওজন কমান ভূমি

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:৩৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:৩৫:৪৫ অপরাহ্ন
কঠোর পরিশ্রম ছাড়াই ৩০ কেজি বাড়িয়ে ফের ৩৫ কেজি ওজন কমান ভূমি কঠোর পরিশ্রম ছাড়াই ৩০ কেজি বাড়িয়ে ফের ৩৫ কেজি ওজন কমান ভূমি
‘দম লগা কে হইসা’ ছবি থেকে ‘দ্য রয়্যালস’ ওয়েব সিরিজের যাত্রাপথে নানা রূপে দেখা দিয়েছেন ভূমি পেডনেকর। যে সময়ে বলিউড ইন্ডাস্ট্রি ‘জ়িরো ফিগার’-এ মজে, তখন তিনি কেবল চরিত্রের প্রয়োজনে মন দিয়েছেন। দরকারে ওজন বাড়িয়েছেন, আবার কমিয়েছেন। কিন্তু কোনও রকম চরমপন্থা বা কৃচ্ছ্রসাধনে বিশ্বাসী নন অভিনেত্রী। তবে কী ভাবে এমন পরিবর্তন আনতে সক্ষম হলেন তিনি?

প্রথম ছবি ‘দম লগা কে হইসা’-র জন্য ৩০ কিলোগ্রাম ওজন বাড়িয়েছিলেন ভূমি। শুট শেষ করে মাত্র চার মাসে ৩৫ কিলোগ্রামেরও বেশি ওজন কমিয়েছিলেন তিনি। তবে তার জন্য খাওয়াদাওয়া ছেড়ে দেননি, বরং কিছু নিয়ম মেনেছিলেন মাত্র। সম্প্রতি ‘নেটফ্লিক্স’-এ ‘দ্য রয়্যালস’ ওয়েব সিরিজ়ে তাঁর সুঠাম দেহ সকলের নজর কেড়েছে। কী ভাবে এটি সম্ভব করলেন ভূমি?

ভূমির দৈনন্দিন রুটিন কী?

কঠোর শরীরচর্চা নয়, সক্রিয় থাকতে যতটা প্রয়োজন, তার মধ্যেই সীমাবদ্ধ থাকতেন ভূমি। প্রাতরাশের থালায় থাকে নানাবিধ বাদাম এবং ফলমূল। এর ফলে পুষ্টি এবং শক্তির জোগান বজায় থাকে। তার পর দৌড়তে যান ভূমি। যাতে বিপাকক্রিয়া উন্নত হয়, হার্ট ভাল থাকে, অস্থিসন্ধি মজবুত হয়। শরীরচর্চা তাঁর রোজের রুটিনের অংশ। দৌড়নো হোক বা পিলাটিজ়, ভারোত্তোলন, যখন যা মন চায় বা দরকার, সেটিই করেন তিনি। সারা দিন সক্রিয় থাকার অভ্যাস করে ফেলেছেন ভূমি। সঙ্গে ৭০০০ থেকে ৮০০০ পা হাঁটার বিষয়েও সচেতন থাকেন।

ভূমি ওজন মাপার যন্ত্র ব্যবহার করেন না। ওজন মাপার চেয়ে অনুভূতির উপর নির্ভর করেন বেশি। নিজেকে ফিট লাগছে কি না, পেশি মজবুত হচ্ছে কি না, খাবার হজম হচ্ছে কি না, ইত্যাদির প্রতি মনোযোগী ৩৫ বছরের নায়িকা। দেহের আকার বা গঠন নয়, শক্তির প্রতি নিষ্ঠাবান ভূমি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড