ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার

নেত্রকোনায় নাবালিকা অপহরণের পর ধর্ষণ, রাজশাহীতে গ্রেফতার ধর্ষক

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৪৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৪৯:৩৯ অপরাহ্ন
নেত্রকোনায় নাবালিকা অপহরণের পর ধর্ষণ, রাজশাহীতে গ্রেফতার ধর্ষক নেত্রকোনায় নাবালিকা অপহরণের পর ধর্ষণ, রাজশাহীতে গ্রেফতার ধর্ষক
নেত্রকোনার ১২ বছরের নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ মামলার আসামী ধর্ষক ফয়সালকে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।  

সোমবার (৪ আগস্ট) ভোর রাত ৪টায় পুঠিয়া থানাধীন ভালুকগাছী হোজারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ধর্ষক ফয়সাল মিয়া (৩০), সে পুঠিয়া থানার ভালুকগাছি (খামারপাড়া), এলাকার মোঃ মোখশেদ আলীর ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত (৫ জুন) সকাল ১০টায় নাবালিকাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। ওই সময় কয়েকজন দোকানদার বাধা দেওয়ার চেষ্টা করেও আটকাতে ব্যার্থ হয়। এরপর  নাবালিকাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে ফয়সাল।

এ ঘটনায় নাবালিকার পিতা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নেত্রকোনায় পিটিশন মামলা দায়ের করেন। 

মামলার পর থেকে ফয়সাল দেশের বিভিন্ন স্থানে নাবালিকাকে আত্মগোপনে রাখার চেষ্টা করে।

অবশেষে সোমবার ভোর রাতে রাজশাহীর পুঠিয়া থানার ভালুকগাছী হোজারপাড়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা-সহ ধর্ষক ফয়সালকে গ্রেফতার করে র‌্যাব। 

সোমবার সকালে আসামী ও নাবালিকাকে নেত্রোকোণা জেলার পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক