ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

রাজশাহী নগরীতে যুবলীগ ও আ’লীগ নেতা-সহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৪৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৪৬:২২ অপরাহ্ন
রাজশাহী নগরীতে যুবলীগ ও আ’লীগ নেতা-সহ গ্রেফতার ৪ রাজশাহী নগরীতে যুবলীগ ও আ’লীগ নেতা-সহ গ্রেফতার ৪
রাজশাহী নগরীতে জুলাই-আগস্টের অভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক আসামী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও যুবলীগের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রবিবার (৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টায় নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল খালেক (৭০), তিনি নগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত বানু মন্ডলের ছেলে, মোঃ মানিক মিয়া (৪৫), তিনি একই এলাকার আব্দুল খালেকের ছেলে, মোঃ আবিদ হাসান কাওসার (৩৫), তিনি আব্দুল খালেকের ছেলে ও যুবলীগ নেতা মোঃ মোসাদ্দেক হোসেন মিঠু (৩২), তিনি একই থানার শ্যামপুর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। 

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর অভিযানিক দল জানতে পারেন, রাজশাহী মহানগরীতে অভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দ এবং সক্রিয় সদস্য রাজশাহী নগরীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু