ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

পিরোজপুরে হাত-পা বাঁধা লাশ মিলল খালে

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৪২:৩৯ অপরাহ্ন
পিরোজপুরে হাত-পা বাঁধা লাশ মিলল খালে প্রতিকী ছবি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রব্বানী বেপারি নামে এক ট্রলার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার কাপলিরহাটের সন্নিকটে খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত যুবকের হাত-পা বাঁধা অবস্থায় ইট বেঁধে ঝুলানো ছিল।

রোববার রাতে কয়েক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। তাকে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হতে পারে বলে ধারণা স্বজনদের।

নিহত রব্বানী (২৫) উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মন্টু বেপারির ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সাথে ট্রলার চালক রব্বানীর পূর্ব বিরোধ ছিল। রোববার রাত ১০টার দিকে প্রতিপক্ষ রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে তিন ব্যক্তি রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। সকালে স্থানীয় গ্রামবাসী কাপালির হাট খালে ভাসমান লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের ভাসমান লাশ উদ্ধার করে। এসময় তার হাত-পা বাঁধা অবস্থায় ইট দিয়ে ঝুলানো ছিল।

স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, ‘ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

নিহত রব্বানীর বাবা মন্টু বেপারি বলেন, ‘আমার ছেলেকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। রোববার রাত ১০টার দিকে প্রতিপক্ষ রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে তিন ব্যক্তি রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ছেলে হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক মানিক হালদার বলেন, ‘পূর্ব বিরোধের জেরে ওই যুবক হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক