ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

ফুরফুরে মেজাজে বৃষ্টিতে রিকশায় ঘুরছেন মেহজাবীন-রাজীব, দিলেন সুখবর

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:১৫:৩৭ অপরাহ্ন
ফুরফুরে মেজাজে বৃষ্টিতে রিকশায় ঘুরছেন মেহজাবীন-রাজীব, দিলেন সুখবর ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরুর দিকে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে তিনি দীর্ঘ প্রেম জীবনের সফলতা আনেন। বিয়ের পর দেশের বাইরে নানা জায়গায় ঘুরলেও এবার তাকে দেখা গেল বৃষ্টিতে রিকশায় ঘুরতে।

খুব ফুরফুরে মেজাজে রিকশায় ঘুরতে দেখা গেছে তারকাদম্পতিকে। বিয়ের পর দুর্দান্ত সময় কাটাচ্ছেন দুজনে। এবার মেহজাবীন জানালেন তার ভবিষৎ পরিকল্পনার কথা। সেই পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু করেছেন অভিনেত্রী।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে। ‘ফার্নি’ নামের একটি ইন্টেরিয়র ফার্ম দিয়েছেন তিনি। ভবিষ্যতে এটা নিয়ে আরও মনোযোগী হওয়ার ইচ্ছা রয়েছে মেহজাবীনের। সম্প্রতি এক পডকাস্টে এই ভিন্ন উদ্যোগের কথা জানান অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘একসময় কস্টিউম ডিজাইন নিয়ে আমি খুব আগ্রহী ছিলাম। মনে হয়েছিল, ওটা নিয়ে কাজ করব। পরে মনে হলো, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপর অনুভব করলাম, অভিনয়ের পর যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো, ইন্টেরিয়র ডিজাইন। নিজের বাসায় করতে করতে ও বন্ধুদেরটা দেখতে দেখতে এটা নিয়ে মূলত আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে কয়েকজন বন্ধু ও সহকর্মীর সঙ্গে মিলে ইন্টেরিয়র ফার্ম দিয়েছি; যেটার নাম ‘‘ফার্নি’’।’

মেহজাবীন আরও বলেন, ‘ফার্নি আমাদের ব্রেন চাইল্ড। বিষয়টি নিয়ে আমি কাজ করতে চাই। কতটুকু করতে পারব, জানি না। কিন্তু ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে খুব মজার কাজ বলে মনে হয়। প্রত্যেক মানুষের চাওয়া ভিন্ন। সেটাকে মাথায় রেখে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করা আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে। এখন পর্যন্ত গত দেড় বছরে আমরা ছয়টি প্রজেক্ট করেছি।’
 
এত দিন কেন ব্যবসার বিষয়টি লুকিয়ে রেখেছিলেন—এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘এটি নিয়ে আমি ফেসবুকে কয়েকবার পোস্ট করেছি। কিন্তু সেভাবে কেউ খেয়াল করেনি। মনে করেছে, আমি হয়তো অন্য কারওটা প্রমোট করছি। তবে এটাও সত্যি, সেভাবে এই প্রজেক্ট নিয়ে কোথাও বলা হয়নি।’

ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেয়ার ইচ্ছা রয়েছে বলে জানান মেহজাবীন। ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত থাকতে চান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি