ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান ​রাজশাহীতে জমকালো আয়োজনে ‘মতবিনিময় সভা এবং ক্যারিয়ার কাউন্সিল -২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার রাউজানে পরিত্যক্ত পাইপগান ও কার্তুজ উদ্ধার, র‌্যাবের অভিযান

চুলের পরিচর্যায় ৫ নিয়ম মেনলেই বছরভরের সমস্যা থেকে রেহাই মিলবে

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:০৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:০৯:৪৪ অপরাহ্ন
চুলের পরিচর্যায় ৫ নিয়ম মেনলেই বছরভরের সমস্যা থেকে রেহাই মিলবে ছবি: সংগৃহীত
বর্ষা মানেই মাথা জুড়ে খুশকি, নয়তো চুল পড়ার সমস্যা। কারও আবার কিছুতেই চুলের রুক্ষ ভাব কাটতে চায় না। তার উপর দোসর হয়ে বসে ডগা ফাটার সমস্যা। লম্বা চুল পাওয়া দূরের কথা, ছোট চুল ভাল রাখতেই নাজেহাল অবস্থা হয় অনেকেরই। মরসুমভেদে বদলে যায় সমস্যা। তবে কারও অভিযোগ, কিছুতেই কম হয় না চুল ঝরা।

কেশচর্চা শিল্পীরা বলেন, চুল ঝরার নানা কারণ থাকে। তবে ঠিকমতো পরিচর্যার অভাব সমস্যা বাড়িয়ে দেয়। তবে, বর্ষা হোক বা অন্য মরসুম, কয়েকটি কৌশল অনুসরণ করলে চুলের সমস্যা কমবে নিঃসন্দেহে। স্বাস্থ্যোজ্জ্বল থাকবে কেশ।

১। চুলের সমস্যা দূর করতে হলে মাথার ত্বকের স্বাস্থ্যরক্ষা জরুরি। মাথার ত্বকে ঘাম জমে চুলের ফলিকল দুর্বল হলে চুল ঝরবে। আবার তেল, ময়লা, ঘাম জমতে থাকলে বাড়বে সংক্রমণের সম্ভবনাও। খুশকি, মাথা চুলকানোর সমস্যায় জেরবার হতে হবে। সে কারণে সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলের উপযোগী শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করা জরুরি। অ্যালকোহল, সালফেট—ি এ রকম উপাদান শ্যাম্পুতে থাকলে চুলের ক্ষতি করতে পারে। এগুলি এড়িয়ে চলুন।

২। ভিজে চুল তোয়ালে দিয়ে ঘষে মুছলে, আঁচড়ালে বা টেনে বাঁধলে চুলের সমস্যা বাড়বেই। ভিজে চুলের গোড়া আলগা থাকে, একটু টানাটানি বা ঘষা লাগলেই ঝরে যায়। তা ছাড়া, ভিজে চুল বাঁধলে গোড়া ভিজে থাকবে। তা থেকে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। সে কারণে, ভিজে চুল খুব সাবধানে মুছতে হবে। ড্রায়ার ব্যবহার না করে প্রাকৃতিক হাওয়ায় বা পাখার হাওয়ায় চুল শুকিয়ে তবেই বাঁধতে হবে।

৩। কেশচর্চা শিল্পীদের অনেকেই বলেন, চুলে তেল মাখা ভাল। ঈষদুষ্ণ তেল মাসাজ় করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন হয়। গোড়া মজবুত হয় তেল। চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তবে রাতভর তেল মেখে থাকলে বা জবজবে করে তেল মাখলেই যে উপকার মিলবে তা নয়। স্নানের আধ ঘণ্টা আগে পরিষ্কার মাথার ত্বকে তেল মাখলেই যথেষ্ট।

৪। রুক্ষ চুলের সমস্যা থেকে মুক্তি পেতে শুধু তেল মাসাজই যথেষ্ট নয়, স্নানের পর কন্ডিশনার ব্যবহার এবং সিরাম মাখাও জরুরি। সিলিকন-মুক্ত সিরাম ব্যবহার করা ভাল। তা ছাড়া, বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কেশসজ্জা চুলের ক্ষতি করে। ঘন ঘন ব্যবহারে চুল রুক্ষ হয়ে যায়। কেশসজ্জা যতটা সম্ভব এই ধরনের যন্ত্রের ব্যবহার এড়িয়ে চলা প্রয়োজন।

৫। চুল ভাল রাখার জন্য কেশের যত্ন নেওয়া যতটা জরুরি, ততটাই দরকারি খাওয়াদাওয়ায় জোর দেওয়া। চুলের বাড়বৃদ্ধিতে প্রোটিন, ভিটামিন এবং খনিজের বিশেষ ভূমিকা থাকে। ডিম, মাছ, মুরগির মাংস, সবুজ শাকসব্জি, বাদাম, ফল— এই সব কিছুই নির্দিষ্ট পরিমাণে দৈনন্দিন ডায়েটে রাখা দরকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত