ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

শীঘ্রই মা হতে চলেছেন পরিণীতি!

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:০৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:০৬:২২ অপরাহ্ন
শীঘ্রই মা হতে চলেছেন পরিণীতি! ছবি: সংগৃহীত
২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় পরিণীতির। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের উদ্‌যাপন। বিয়ের ছ’মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতি হতেই যেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উস্কে দিয়েছিল।

কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, ‘‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, স্বাচ্ছন্দ্যের পোশাক মানেই অন্তঃসত্ত্বা!’’ সেই ঘটনার পর ঘুরে গিয়েছে বছর। এ বার সুখবর দিলেন অভিনেত্রী!

গত বছর স্বামী রাঘবের চোখে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ দিন বিদেশে ছিলেন অভিনেত্রী। সেই সময় দিল্লির রাজনৈতিক মহলে চলছিল টানাপড়েন। নতুন বছরে এ বার তা হলে নতুন সূচনা! সম্প্রতি কপিল শর্মার সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত হন পরিণীতি। দাম্পত্যের বেশ কিছু খুঁটিনাটি তুলে ধরেন তাঁরা। রাঘব যে পত্নীনিষ্ঠ সে কথা স্বীকার করে নিয়েছেন পরিণীতি। গত প্রায় দেড় বছর ধরেই পরিণীতির মা হওয়ার খবর শোনা গিয়েছে।

এ বার সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব।’’ স্ত্রীর এমন ইচ্ছের কথা শুনে মুখে চোখে লালিমা রাঘবের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক