ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার!

ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল পরিযায়ীদের নৌকা, মৃত্যু ৬৮ জনের, নিখোঁজ ৭৭

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:০১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:০১:৪৬ অপরাহ্ন
ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল পরিযায়ীদের নৌকা, মৃত্যু ৬৮ জনের, নিখোঁজ ৭৭ ছবি: সংগৃহীত
ইয়েমেন উপকূলে উল্টে গেল পরিযায়ী শ্রমিকদের নৌকা। এই ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ৭৪ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কেবল ১২ জনকে। ইয়েমেনের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

রবিবার ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। সে দেশের আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি। সেই সময় নৌকায় ছিলেন ১৫৪ জন। তাঁদের প্রত্যেকেই ইথিওপিয়ার বাসিন্দা। নৌকা উল্টে যাওয়ার পরেই এডেন উপসাগরে তল্লাশি অভিযান শুরু হয়। আবিয়ান প্রদেশে পরিযায়ী শ্রমিকদের আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন’ (আইওএম) সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছে, ইয়েমেনের খানফার জেলার সমুদ্র উপকূলে ৫৪ জনের দেহ ভেসে এসেছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশি রোজগারের আশায় বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের আফ্রিকা উপদ্বীপ থেকে বহু মানুষ জলপথে ইয়েমেনে পৌঁছোন। সেখান থেকে অবৈধ উপায়ে জলপথে তাঁরা পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢোকার চেষ্টা করেন।

আইওএম-এর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ৬০ হাজার পরিযায়ী ইয়েমেনে ঢুকেছেন। ২০২৩ সালে অবশ্য সংখ্যাটা আরও বেশি ছিল (৯৭,২০০)। বহু সময়েই এই শ্রমিকেরা অন্য দেশে ঢোকার জন্য অসাধু লোকের খপ্পরে পড়েন। মোটা টাকার বিনিময়ে সস্তার নৌকায় গাদাগাদি করে নিয়ে যাওয়া হয় ওই শ্রমিকদের। আর সেই কারণেই বার বার ঘটে দুর্ঘটনা। চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের কাছেই পরিযায়ীদের চারটি নৌকা উল্টে দু’জনের মৃত্যু হয়। খোঁজ পাওয়া যায়নি ১৮৬ জনের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে