ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

গুরুদাসপুরে ভুয়া এনএসআই গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০১:২০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০১:২০:৩২ পূর্বাহ্ন
গুরুদাসপুরে  ভুয়া এনএসআই গ্রেফতার গুরুদাসপুরে ভুয়া এনএসআই গ্রেফতার
নাটোরের গুরুদাসপুরে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) কর্মকর্তা সেজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে এক প্রতারকে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রোববার (৩ আগস্ট) রাতে সেনাবাহিনী ও গুরুদাসপুর থানা পুলিশের যৌথ অভিযানে মডেল মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত নাজমুল হোসেন (৩০) গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা এবং মো. মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন জানান, নাজমুল হোসেন নিজেকে এনএসআই-এর মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া দুদক চিঠি তৈরি করে নাটোর জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গুরুদাসপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গত তিনদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে খাদ্য গুদাম পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

বিষয়টি জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তারা জেলা প্রশাসককে অবহিত করলে, জেলা প্রশাসক নিশ্চিত করেন যে চিঠিটি সম্পূর্ণ ভুয়া। এরপর অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য পরিকল্পনা নেয়া হয়। আজ রাত ৮টার দিকে চাঁদার অর্থ নেওয়ার জন্য মডেল মসজিদের সামনে উপস্থিত হতে বললে, ওত পেতে থাকা সেনাবাহিনী, থানা পুলিশ ও এনএসআই সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক খন্দকার, সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর