ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

বগুড়ায় 'তারুণ্যের উৎসব' উপলক্ষে গাক-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১০:৩৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১০:৩৮:৫৯ অপরাহ্ন
বগুড়ায় 'তারুণ্যের উৎসব' উপলক্ষে গাক-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন বগুড়ায় 'তারুণ্যের উৎসব' উপলক্ষে গাক-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বগুড়া দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক), তাদের সমৃদ্ধি কর্মসূচির আওতায় 'তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

৩ আগস্ট, বগুড়া জেলার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। কর্মসূচির অংশ হিসেবে, সমৃদ্ধি প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারাগুলোর মধ্যে কাঁঠাল এবং পেয়ারা গাছের চারা উল্লেখযোগ্য।

এছাড়া, পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে দুটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, যিনি এই কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ইব্রাহিম আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন অপর প্রকল্প সমন্বয়কারী মোঃ সাদিকুল হাসান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রবীণ সদস্য, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, উপকারভোগী সদস্য, মিডিয়া কর্মী এবং তাদের অভিভাবকবৃন্দ। গাক কর্তৃপক্ষ আশা করছেন, এই ধরনের কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলজ বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করবে

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ