ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

গোপনে বিয়ে সেরেছিলেন! বছর ঘুরতেই ফের বোনের কাছে ফিরলেন তাপসী!

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৯:০০ অপরাহ্ন
গোপনে বিয়ে সেরেছিলেন! বছর ঘুরতেই ফের বোনের কাছে ফিরলেন তাপসী! গোপনে বিয়ে সেরেছিলেন! বছর ঘুরতেই ফের বোনের কাছে ফিরলেন তাপসী!
প্রচারের আলো থেকে দূরে সরে গিয়ে বিয়ে করেছিলেন তাপসী পন্নু। ব্যাডমিন্ট খেলোয়াড় ম্যাথিয়াস বো-এর সঙ্গে ২০২৪-এর ২৩ মার্চ গোপনে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। বিয়ের এক বছর ঘুরতেই বোনের সঙ্গে জোট বেঁধে নতুন বাড়ি কিনলেন তাপসী।

মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় একটি বিলাসবহুল আবাসনে নতুন ঠিকানা তাপসী ও তাঁর শগুন পন্নুর। আবাসনের মধ্যে নাকি উন্নত মানের বেশ কিছু সুবিধা রয়েছে। নতুন ফ্ল্যাটটি আয়তনে ১৬৬৯ বর্গফুট। এ ছাড়াও রয়েছে গাড়ি রাখার জায়গা। ২০২৫-এর মে মাসেই বাড়ি কেনার যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করেছেন তাপসী। নতুন বাসস্থানের দাম ৪.৩৩ কোটি টাকা। এ ছাড়া স্ট্যাম্প ডিউটির জন্য তাপসী ও শগুন ২১.৬৫ লক্ষ টাকা দিয়েছেন। এই আবাসনে নাকি আরও কয়েক জন বলি তারকা ও শিল্পপতিদের বাস।

বিয়ের আগেও মুম্বই শহরে বোনের সঙ্গেই একটি ফ্ল্যাটে থাকতেন তাপসী। বিয়ের পরে কেন ফের আরও একটি ফ্ল্যাট কিনলেন দুই বোন, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহলী অভিনেত্রীর অনুরাগীরা।

নিজের বিয়েতেই বা কেন রেখেছিলেন গোপনীয়তা? তাপসী বলেছিলেন, “একজন খ্যাতনামী বিয়ে করলে যে ভাবে মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন, আমি চাইনি, আমার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত থাকা মানুষের এই অভিজ্ঞতা হোক। আমার সঙ্গী বা আত্মীয়দের বিষয় নয়, এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত। মানুষ জানতে পারলে কী ভাবে নেবেন, সেই বিষয়ে নিশ্চিত ছিলাম না। তাই নিজের মধ্যেই সীমিত রেখেছিলাম।” তাপসী আরও বলেছিলেন, “আমি কোনও ভাবেই বিয়ের বিষয়টা প্রকাশ্যে আনতে চাইনি। তা হলে নিজের বিয়ে উপভোগ না করে লোকে কী বলছে, সেই বিষয়ে চিন্তা করতে হত।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা