ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:২৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:২৮:১৯ অপরাহ্ন
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
শরীয়তপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শনিবার (২ আগস্ট) শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। অভিযুক্ত অটোরিকশাচালক জামাল মাদবরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জামাল মাদবর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের বড় সন্দীপ এলাকার জাব্বার মাদবরের ছেলে।
 
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি নানা বাড়ির কাছে একটি দোকানে চকলেট ও বিস্কুট কিনতে যায়। দোকান বন্ধ থাকায় সেখানে থাকা অভিযুক্ত জামাল মাদবর শিশুটিকে বিস্কুট ও চকলেট খাওয়ানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। চিৎকার করলে মেয়েটিকে বুঝিয়ে তার নানা বাড়ির কাছে এনে ছেড়ে দিয়ে যান অভিযুক্ত জামালের মা। বাড়ি ফেরার পর মেয়েটির শরীরে রক্ত দেখতে পান শিশুটির মা। এরপর ধর্ষণের ঘটনাটি মায়ের কাছে খুলে বলে শিশুটি।
 
শিশুটির বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়ে। বিস্কুট চকলেট খাওয়ার কথা বলে বাড়িতে নিয়ে মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে জামাল মাদবর। মেয়েটি কান্না করছিল, আর শরীরে রক্ত ঝরছিল। তখন মেয়ের মা মেয়েকে জিজ্ঞেস করে কি হয়েছে? পরে মেয়ে সব কিছু খুলে বলে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রাতেই স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে ভালো চিকিৎসা নেই, তাই উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে।
 
তিনি বলেন, আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছে জামাল মাদবর। তার সর্বোচ্চ বিচার দাবি করছি।
  
জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ৩০ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে সদর উপজেলার টাউন চিকন্দি বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩