ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

পাঁচ বছরের শিশুকে পেয়ারা পেরে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:২৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:২৩:২৮ অপরাহ্ন
পাঁচ বছরের শিশুকে পেয়ারা পেরে দেওয়ার লোভ দেখিয়ে  ধর্ষণ পাঁচ বছরের শিশুকে পেয়ারা পেরে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ
ঢাকার ধামরাইয়ে গাছ থেকে পেয়ারা পেরে দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বখাটে এক তরুণ। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারোবাড়িয়া গ্রামের কালু ব্যাপারীর ধনচেখেতের ভেতর এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষক সোহাগ মিয়ার (২০) নামে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করা হয়েছে। ওই ধর্ষক ও তার পিতা আরিফ ড্রাইভার বড়বাড়িয়া গ্রামের সাবুল মিঞার বাড়িতে রুম ভাড়া নিয়ে বসবাস করছেন বলে জানা গেছে।

অপরদিকে ভিকটিম ভোলা জেলা সদরের বাসিন্দা। বর্তমানে সে মা-বাবার সঙ্গে ধামরাইয়ে বসবাস করে। 

ঘটনার পর ধর্ষক আত্মগোপন করেছে। অপরদিকে ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। 

এ ব্যাপারে ভিকটিমের পিতা বলেন, সোহাগ মিয়া গাছ থেকে পেয়ারা পেরে দেওয়ার লোভ দেখিয়ে আমার পাঁচ বছরের শিশুকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যায়। এরপর কালু বেপারির ধনচেখেতের ভেতর নিয়ে তার সর্বনাশ করে। আমার শিশু সন্তানের ডাকচিৎকারে  আশপাশের লোকজনে এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায়  উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। অপরদিকে ওই বখাটে তরুণ সোহাগ মিয়া দৌড়ে পালিয়ে যায়। আমি এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি। আমি এর দৃষ্টান্তমূলক বিচার ও কঠোর শাস্তি দাবি করছি। 

এ ব্যাপারে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট