ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও

বিশৃঙ্খলা ঠেকাতে রাজশাহী নগরীজুড়ে পুলিশের চেকপোস্ট: চলছে চল্লাশী অভিযান

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:০০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:০০:০৮ অপরাহ্ন
বিশৃঙ্খলা ঠেকাতে রাজশাহী নগরীজুড়ে পুলিশের চেকপোস্ট: চলছে চল্লাশী অভিযান বিশৃঙ্খলা ঠেকাতে রাজশাহী নগরীজুড়ে পুলিশের চেকপোস্ট: চলছে চল্লাশী অভিযান
আগস্ট মাসে মহানগরীতে কোন গোষ্ঠি যেন বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করতে না পরে সে জন্য পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

বিশেষ সতর্কতার অংশ হিসেবে শনিবার থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ। আর এমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো মহানগরীর আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা।

কি ধরণের বিশৃংখার চেষ্টা হতে পারে তা নিয়ে অবহতি করতে ইতোমধ্যে মিটিং করা হয়েছে এবং তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ নিয়ে গত বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। একটি টেলিভশনকে দেওয়া সাক্ষাতকারে এ সব তথ্য জানান তিনি। 

তিনি আরও বলেন, শুধু ৫ আগস্ট নয়, পুরো আগস্ট মাসজুড়ে আমাদের কর্মপরিকল্পনা রয়েছে। পুলিশের সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি আগস্ট মাসে আমাদের কি কি পরিকল্পনা। আমরা সবাই সতর্ক যাতে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।

পুলিশ কমিশনার বলেন, বিভিন্ন অপতৎপরতা বন্ধ নেই। অনেকে চেষ্টা করছে বিশৃংখলা সৃষ্টির। সে কারণে কেউ যেন কোন ধরণের অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি। যেখানে আমারা এ ধরণের তথ্য পাব সেখানেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চেকপোস্টে পুলিশের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের এবং যানবাহন তল্লাশি করছেন, যাতে কোনো অপরাধী বা অবৈধ মালামাল শহরে প্রবেশ করতে না পারে। এই কার্যক্রমের মাধ্যমে মহানগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং তারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করছেন।

অপরদিকে, আরএমপির পক্ষ থেকে যেকোনো অভিযোগ, তথ্য বা আইনগত সেবা পেতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর +৮৮০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল ০১৩২০০৬৩৯৯৯ -এ যোগাযোগ করা যাবে। এছাড়া সাইবার সংক্রান্ত তথ্য ও সেবা পেতে সাইবার হটলাইন +৮৮০১৩২০-০৬১৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী