ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতলো ব্রাজিল

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৫:০৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৫:০৯:১৪ অপরাহ্ন
টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতলো ব্রাজিল ছবি: সংগৃহীত
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতেছে ব্রাজিল। ইকুয়েডরের কুইটোতে ৮ গোলের রুদ্ধশ্বাস ফাইনালে ব্রাজিলের টাইব্রেকারে রোমাঞ্চকর জয় ৫-৪ ব্যবধানে। এ নিয়ে ১০ আসরের নয়টিতেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের মেয়েরা।

রদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠা ফাইনালে ২৫ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন লিন্ডা কাইসেডো। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে ব্রাজিল। সফল স্পট কিক নেন অ্যাঞ্জেলিনা।

৬৯ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানের আত্মঘাতি গোলে ফের এগিয়ে যায় কলম্বিয়া। ৮০ মিনিটে গোল শোধ দেন গুটিয়ারেস। আট মিনিটের মধ্যে কলম্বিয়ার মায়রা রামিরেজ গোল করে দলকে প্রথম মহাদেশীয় শিরোপার স্বপ্ন দেখান।

এরপরই ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা বদলি নামেন এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে অতিরিক্ত সময়ে নিয়ে যান ফাইনালের লড়াই। সেখানে মার্তা ১০৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নিলে কলম্বিয়ার লেইসি সান্তোস ১১৫ মিনিটে স্কোরলাইন ৪-৪ করে দেন।

টাইব্রেকারেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত পাঁচটি করে শটে ৩-৩ সমতা। পঞ্চম শটে মার্তা সুযোগ হারান দলকে জেতানোর। তবে, সাডেন ডেথে ব্রাজিল প্রথম দুই শট লক্ষ্যে রেখে টাইব্রেকার জিতে নেয় ৫-৪ ব্যবধানে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা