ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

দীপিকা নয়, শাহরুখের পাশে ১৯ বছর পর ফিরছেন রানি

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৪:২০ অপরাহ্ন
দীপিকা নয়, শাহরুখের পাশে ১৯ বছর পর ফিরছেন রানি দীপিকা নয়, শাহরুখের পাশে ১৯ বছর পর ফিরছেন রানি
শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে উন্মাদনার শেষ নেই। এরই মধ্যে এক বার পরিচালক বদল হয়েছে। শোনা গিয়েছে, পরিচালক বদলের সঙ্গে সঙ্গেই বদলেছে কাহিনির রেখাচিত্র। এখনও স্থিরই হয়নি কোন চরিত্রে কে অভিনয় করবেন। কিন্তু সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই শাহরুখ অনুরাগীদের মধ্যে।

এর আগে শোনা গিয়েছিল, সুহানা খানের চরিত্রের মা হিসাবে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। ক্যামিয়ো অথচ, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এই মুহূর্তে নিজের সন্তান দুয়াকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছে, ‘কল্কি ২০৯৮’ ছবিতে। মনে করা হয়েছিল, শাহরুখের বিপরীতেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাহরুখের পুরনো নায়িকা রানি মুখোপাধ্যায়ের।

সূত্রের খবর, ক্যামিয়ো নয়। সুহানার মায়ের চরিত্রে রানিকে দেখা যাবে এবং এই চরিত্রটিই রহস্য রোমাঞ্চ ঘরানার এ ছবির মূল অনুঘটক। জানা গিয়েছে, শাহরুখের তরফে প্রস্তাব যাওয়ার পর খুব বেশি ভাবনাচিন্তার সময় নেননি রানি। চিত্রনাট্য শোনার পরই জানিয়ে দিয়েছিলেন তিনি রাজি এ ছবিতে কাজ করতে। আর এ খবর সত্য হলে ১৯ বছর পর শাহরুখের সঙ্গে দেখা যাবে রানিকে।

জুটির ‘কভি আলভিদা না ক্যাহনা’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। তার আগে ২০০৫ সালে ‘পহেলি’ এবং ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘চলতে চলতে’। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’ ছবিতে কাজ করেছেন তাঁরা। তবে এ দু’টি ছবিতে রানির সঙ্গে শাহরুখের রোমান্স পায়নি প্রত্যাশিত মাত্রা। এ বার কী ঘটতে চলেছে, তা নিয়ে চড়ছে আগ্রহের পারদ।

‘কিং’-এর বিভিন্ন চরিত্রে দেখা যেতে পারে জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মার অভিনেতাদের। এমনকি দীপিকা পাড়ুকোনও থাকছেন বলেই জানা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে শুটিং শুরু হতে চলেছে। ২০২৬ সালের শেষার্ধে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা