ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

বিচার বিভাগই ছিল ফ্যাসিস্ট শাসকের প্রধান শক্তি: মাহমুদুর রহমান

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৫৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৫৫:২৫ অপরাহ্ন
বিচার বিভাগই ছিল ফ্যাসিস্ট শাসকের প্রধান শক্তি: মাহমুদুর রহমান ছবি: সংগৃহীত
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি আমলাতন্ত্র ছিল না, ছিল বিচার বিভাগ। বিষয়টিকে ‘ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

রোববার (৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে কলেজের সেমিনার কক্ষে ‘শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিল এবং ফ্যাসিস্টের মূল বয়ানগুলো তৈরি করা হয়েছিল আদালতের মাধ্যমে। ব্যাখ্যা দিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না—এই বয়ান আদালতের তৈরি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসকরা সাধারণত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে উপনিবেশে পরিণত করতে চায়। কিন্তু বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য উল্টো দিল্লির কাছে বাংলাদেশকে একটি উপনিবেশ হিসেবে প্রতিস্থাপন করেছিল।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তিরা আবার ফিরে আসার স্বপ্ন দেখতে পারছে রাজনৈতিক ঐক্যের অভাবের কারণে। যদি জুলাইয়ের মতো ঐক্য বজায় থাকতো, তাহলে ফ্যাসিস্ট শক্তি এই স্বপ্ন দেখার সাহস পেত না।

শেখ হাসিনার ব্যাপারে বলেন, তিনি দেশে ফিরতে পারবে না। সেদিনই ফিরবেন, যেদিন ভারতকে বাধ্য করতে পারবো। কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্যই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন,”—যোগ করেন মাহমুদুর রহমান।

আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শফিক ইসলাম, জগলুল আসাদ, আব্দুল মান্নান এবং গণঅভ্যুত্থানে আহত ওই কলেজের শিক্ষার্থী ইউনুস হোসাইন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক