ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

এক ওভারে ৪৫ রান নিলেন আফগান ব্যাটার

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৫২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৫২:৩৬ অপরাহ্ন
এক ওভারে ৪৫ রান নিলেন আফগান ব্যাটার ছবি: সংগৃহীত
বর্তমানে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন। এই সংস্করণ পেশাদার ক্রিকেটের স্বীকৃতি না পেলেও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন দেখা যায়। যেখানে মারকাটারি ব্যাটিং থাকে আলোচনায়। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তানের ব্যাটার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান তুলেছেন।

ইসিএস টি-টেন লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ড মুখোমুখি হয়েছিল। যেখানে লন্ডনের হয়ে মাঠে নেমেছিলেন উসমান গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির ওভারে তাণ্ডব চালিয়েছেন এই আফগান ব্যাটার। এক ওভারে ৪৫ রান করেন ৫ ছক্কা ও ৩ চারে। এর মধ্যে অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)।

উইল এর্নির ওভারটি ছিল ৯ ডেলিভারির। এর মধ্যে তার দুটি নো বলে একটি করে চার–ছক্কা হাঁকান উসমান। সবমিলিয়ে মারেন ৫ ছক্কা ও ২টি চার। এর্নির ওভারের চিত্রটি ছিল এমন– ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।

পুরো ম্যাচজুড়েই আগ্রাসী ছিলেন উসমান গনি। ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ১৭টি ছয় এবং ১১টি চার হাঁকান এই আফগান ব্যাটার । যেখানে স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১। উসমানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা