ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বিপদসীমার কাছাকাছি কাপ্তাই লেকের পানি, খুলে দিতে পারে ১৬ জলকপাট

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৪৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৪৮:৪৭ অপরাহ্ন
বিপদসীমার কাছাকাছি কাপ্তাই লেকের পানি, খুলে দিতে পারে ১৬ জলকপাট ছবি: সংগৃহীত
গত কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই লেকের পানি ক্রমেই বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট।

রোববার (৩ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টিপাতের কারণে দ্রুতই লেকে পানি বাড়ছে। আজ সকাল ১০টা পর্যন্ত লেকে পানি ছিল ১০৬.৮৪ ফুট। যা বিপদসীমার কাছাকাছি। কাপ্তাই লেকের ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল পর্যন্ত। যদি পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সভার মাধ্যমে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে সাধারণ মানুষকে জানানো হবে।

এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘রোববার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিট থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি