ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

ধূমপান না করেও মহিলাদের ফুসফুসে ক্যানসার! জানুন ৫টি অজানা কারণ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৪৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৪৩:৩৫ অপরাহ্ন
ধূমপান না করেও মহিলাদের ফুসফুসে ক্যানসার! জানুন ৫টি অজানা কারণ ছবি: সংগৃহীত
ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রধান কারণ কিন্তু ধূমপান। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এক অস্বস্তিকর পরিবর্তন দেখা যাচ্ছে - অনেক মহিলার শরীরে ধরা পড়ছে ফুসফুসের ক্যানসার, অথচ তাঁরা জীবনে একটাও সিগারেট খাননি, ধূমপান করেননি।

এরকম একটি সম্ভাবনা সম্পর্কে সতর্ক করলেন HCG ক্যানসার সেন্টার, ইন্দোর-এর সার্জিক্যাল অনকোলজিস্ট ডাঃ নয়ন গুপ্ত। তাঁর কথায়, ‘বিশেষ করে যাঁরা দিনে কয়েক ঘণ্টা রান্নাঘরে কাটান, তাঁদের মধ্যে এই ধরনের ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি।’

কোন ৫ কারণ বাড়াচ্ছে এই ক্যানসারের সম্ভাবনা?

১) রান্নাঘরে হাওয়া চলাচল না হওয়া
গ্রামের দিকে বা মফস্বলের কিছু অঞ্চলে এখনও কাঠ, কয়লা বা বায়োমাস দিয়ে রান্না হয়। সেইসময় তৈরি হয় বিষাক্ত গ্যাস ও ধোঁয়া।

যদি রান্নাঘরে জানলা না থাকে, বা এক্সহস্ট সিস্টেম না থাকে, তাহলে ওই ধোঁয়া সরাসরি ফুসফুসে ঢুকে পড়ে। দীর্ঘদিন ধরে এই বিষাক্ত কণাগুলি শ্বাস নেওয়ার ফলে ধীরে ধীরে ফুসফুসের কোশে পরিবর্তন হয়, যা ক্যানসারে পরিণত হতে পারে।

২) অ্যাডেনোকার্সিনোমা: ধূমপান না করলেও হতে পারে
ফুসফুসের বাইরের দিকে জন্ম নেয় এই ক্যানসার। এর প্রধান সমস্যা হল, প্রাথমিকভাবে কোনও উপসর্গ বোঝা যায় না। সাধারণত ধূমপান করেন না, এমন মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়।

৩) হরমোন ও পরিবেশ দূষণের মিলিত প্রভাব
ইস্ট্রোজেন হরমোন ও বায়ুদূষণ একসঙ্গে কোশের জিনে মিউটেশন ঘটায়। ফলে কোশের অস্বাভাবিক বৃদ্ধি বা ক্যানসার হবার সম্ভাবনা বাড়ে।

৪) কিছু জিনগত মিউটেশন
যেমন EGFR জিন মিউটেশন, যা ধূমপান না করলেও মহিলাদের ফুসফুস ক্যানসারের সম্ভাবনা বাড়ায়। এই ধরনের মিউটেশন ফুসফুসকে আরও সংবেদনশীল করে তোলে রান্নার ধোঁয়ার মতো পরিবেশ দূষণের প্রতি।

৫) রান্নার ধোঁয়া ফুসফুসে দীর্ঘস্থায়ী ক্ষতি করে
দিনে ২-৩ বার রান্না করার ফলে ফুসফুসে ক্রমাগত প্রদাহ তৈরি হয়। এতে কোশের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়ে ক্যানসার হওয়ার ঝুঁকি তিন গুণ বেড়ে যায়।

ডাঃ গুপ্ত বলছেন, “প্রতিদিন রান্না করেন এমন মহিলাদের মধ্যে যাঁরা দিনে দু'বারের বেশি রান্না করেন, তাঁদের মধ্যে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি প্রায় তিন গুণ বেশি। সুস্থ থাকতে চাইলে প্রথম পদক্ষেপ রান্নাঘরে উপযুক্ত বায়ু চলাচল নিশ্চিত করা। এক্সহস্ট ফ্যান, খোলা জানলা, বা চিমনি অত্যন্ত জরুরি।”

কী করা যায় প্রতিরোধে?
•    রান্নার সময় জানলা খোলা রাখা
•    চিমনি বা এক্সহস্ট ফ্যান ব্যবহার করা
•    কঠিন জ্বালানির পরিবর্তে গ্যাস বা ইলেকট্রিক হিটার ব্যবহার
•    বছরে অন্তত একবার ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষা করানো
•    দীর্ঘমেয়াদি কাশি বা নিঃশ্বাসে কষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক