ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আমাকে শরীর ঢাকতে দিত না, শুটিংয়ে জামাকাপড় খুলিয়ে: তনুশ্রী

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৩৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৩৯:৫৭ অপরাহ্ন
আমাকে শরীর ঢাকতে দিত না, শুটিংয়ে জামাকাপড় খুলিয়ে: তনুশ্রী বিবেক অগ্নিহোত্রী ও তনুশ্রী দত্ত। ছবি: সংগৃহীত
একসময় বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তনুশ্রী দত্ত। ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে প্রবেশ বলিউডে, তারপর ২০০৫-এ ‘আশিক বানায়া আপনে’ দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু। প্রথম ছবিতেই সাহসী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। সেই সময় অনেকের কাছেই তিনি ছিলেন ‘ক্রাশ’, ‘ড্রিমগার্ল’। কিন্তু এই ঝলমলে গ্ল্যামার জগতের পিছনে ছিল অনেক অন্ধকার, যা এতদিন পর ফের সামনে আনলেন তনুশ্রী।

‘চকোলেট’ ছবির শ্যুটিং চলাকালীন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে একাধিক অপ্রত্যাশিত ও অসম্মানজনক আচরণের অভিযোগ এনেছেন তনুশ্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শ্যুটিংয়ের দিন না থাকা সত্ত্বেও তাঁকে সেটে ডাকা হত। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসিয়ে রাখা হত, অথচ কোনও দৃশ্যেই তাঁকে ব্যবহার করা হত না। এমনকি, শর্ট ড্রেস পরে বসে থাকতে বাধ্য করা হত ইউনিটের সামনে। রোব বা কিছু দিয়ে নিজেকে ঢাকতে গেলেও তা করতে দেওয়া হত না।

তিনি বলেন, "শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, রোব পরতে গেলে বলা হত 'না, শট আসছে, খুলে ফেলো'। এইভাবে আমাকে সবার সামনে বসিয়ে রাখা হত।"

এক সময় এক দৃশ্যে, যেখানে তনুশ্রীর থাকা একেবারেই জরুরি ছিল না, সেখানে তাঁকে পোশাক খুলে নাচার নির্দেশ দেন বিবেক, দাবি তনুশ্রীর। অভিনেত্রীর কথায়, ‘আমাকে উনি বলেন, কাপড় খুলে নাচো’। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। তখন ইরফান খান ও সুনীল শেট্টি এগিয়ে এসে আমায় বাঁচান।'

২০১৮ সালে তনুশ্রী দত্ত সেই প্রথম মুখ যিনি ভারতীয় চলচ্চিত্র জগতে #MeToo আন্দোলনের শুরুটা করেন। তাঁর অভিযোগ ছিল, ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর তাঁকে যৌন হেনস্থা করেন। শুধু শারীরিক নয়, মৌখিকভাবেও তাঁকে অপমান করা হয় বলে দাবি তনুশ্রীর। যদিও পরে নানা পাটেকর সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং ২০১৯ সালে তাঁকে আইনি ক্লিনচিটও দেওয়া হয়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তনুশ্রী, যেখানে কাঁদতে কাঁদতে বলেন তিনি এখন নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছেন। মেইড রাখা যাচ্ছে না, কারণ যাঁদের রাখা হয়, তাঁরাই নাকি ষড়যন্ত্রে যুক্ত। ভিডিওয় বলেন, "আমি নিজের বাড়িতে হেনস্থা হচ্ছি। পুলিশকে ফোন করেছি, তাঁরা বলেছে থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে। ২০১৮ সাল থেকে এসব চলছে। আমি আর পারছি না, দয়া করে কেউ কিছু করুন, দেরি হওয়ার আগেই।"

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক