ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

গাজ়ায় মৃত আরও শতাধিক! বেছে বেছে হাসপাতালে হামলা করছে ইজ়রায়েল

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:০৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:০৮:৪৬ অপরাহ্ন
গাজ়ায় মৃত আরও শতাধিক! বেছে বেছে হাসপাতালে হামলা করছে ইজ়রায়েল গাজ়ায় মৃত আরও শতাধিক! বেছে বেছে হাসপাতালে হামলা করছে ইজ়রায়েল
প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজ়রায়েলের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলেছে। তবে এর মধ্যেও গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হানা অব্যাহত। শনিবার রাত থেকে গাজ়ায় ইজ়রায়েলি হামলায় অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে খবর। গাজ়ায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক অভিযোগ তুলেছে, নির্দিষ্ট ভাবে হাসপাতালগুলিকে বেছে বেছে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল।

২০২৩ সালের অক্টোবর থেকে হামাস এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত ১৯ মাস ধরে চলা এই সংঘর্ষে ৫০ হাজারেরও বেশি প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আরও বেশি। কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে চলতি বছরের ১৫ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় ইজ়রায়েল এবং হামাস গোষ্ঠী। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের গোড়ায় ফের গাজ়ায় হামলা শুরু করে ইজরায়েলি সেনা। গত কয়েক দিন ধরে গাজ়ায় আক্রমণ আরও তীব্র করেছে ইজ়রায়েলি বাহিনী।

সংবাদ সংস্থা ‘এপি’ অনুসারে, দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরে ইজ়রায়েলি বায়ুসেনার হামলায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মৃতদের মধ্যে অন্তত ১৮ শিশু এবং ১৩ মহিলা রয়েছেন। শনিবার রাতের হামলার বিষয়ে ইজ়রায়েলের তরফে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইজ়রায়েলের দাবি, সাধারণ মানুষের মৃত্যুর জন্য তারা দায়ী নয়। হামাস গোষ্ঠীই বসতি এলাকা থেকে নিজেদের সামরিক কার্যকলাপ পরিচালনা করে। সেই কারণেই এই ধরনের ঘটনাগুলি ঘটছে বলে দাবি ইজ়রায়েলের।

বস্তুত, শনিবারই হামাস নেতা তাহের আল-নোনো সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘গাজ়ায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।’’ তাহের জানান, গাজ়ায় রক্তস্রোত বন্ধ করতে হামাস সর্বতো ভাবে মধ্যস্থতাকারীদের সহায়তা করবে। যদিও গাজ়ায় ইজ়রায়েল সেনার হানাদারিত ছেদ পড়েনি এতটুকুও। ফলে শেষ পর্যন্ত তেল আভিভ যুদ্ধবিরতিতে সম্মত হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে যথেষ্টই। যদিও ইজ়রায়েলের তরফে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রসঙ্গে এমন কোনও মন্তব্য সরকারি ভাবে করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা