ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

জাপানের উপকণ্ঠে সাবমেরিন বিরোধী মহড়া শুরু করে দিল রাশিয়া ও চিন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:২৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:২৯:৩১ অপরাহ্ন
জাপানের উপকণ্ঠে সাবমেরিন বিরোধী মহড়া শুরু করে দিল রাশিয়া ও চিন ছবি: সংগৃহীত
জাপান সাগরে সাবমেরিন বিরোধী মহড়া শুরু করে দিল রাশিয়া। দোসর চিনও। দুই দেশের নৌবাহিনীর তরফে এই যৌথ মহড়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি ‘নির্দিষ্ট জায়গায়’ পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষিতে এই ঘোষণার ফলে মনে করা হচ্ছে, রাশিয়ার কাছাকাছি কোথাও মার্কিন সাবমেরিন মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চিনা নৌবাহিনীর মহড়া তাৎপর্যপূর্ণ।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া এবং চিনের নৌমহড়া পূর্বপরিকল্পিত ছিল। ট্রাম্পের ঘোষণার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। আগে থেকেই ঠিক ছিল, ১ অগস্ট থেকে ৫ অগস্ট পর্যন্ত জাপান সাগরে মহড়া চলবে। রবিবার শুরু হয়েছে তার ব্যবহারিক দিকটি (প্র্যাকটিক্যাল পার্ট)। তবে ট্রাম্পের ঘোষণার পরে সেই মহড়ার গুরুত্ব এবং ভূরাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে কয়েক গুণ। অনেকের মতে, এই মহড়ার মাধ্যমে বার্তা যাবে আমেরিকার কাছেও।

রবিবার জাপান সাগরে রাশিয়ান এবং চিনা নৌ বাহিনীর জাহাজ চলাচল করেছে। এই যৌথ মহড়ায় ছিল সাবমেরিন ধ্বংসকারী বিশাল এক রাশিয়ান জাহাজ এবং চিনের অন্তত দু’টি আক্রমণাত্মক যুদ্ধজাহাজ। এ ছাড়া দুই দেশের ডিজেল-বিদ্যুৎচালিত সাবমেরিন মহড়ায় যোগ দিয়েছিল। ছিল সাবমেরিন উদ্ধারকারী চিনা জাহাজ। এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মেরিটাইম ইন্টার‌্যাকশন ২০২৫’। এই মহড়ায় রাশিয়া এবং চিনের নাবিকেরা গুলি চালাবেন, সাবমেরিন ধ্বং‌সের কার্যকলাপ এবং বিমান প্রতিরক্ষা কার্যকলাপ অনুশীলন করবেন। এ ছাড়া, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের উন্নতির জন্য যৌথ ভাবে চলবে অনুশীলন। দাবি করা হচ্ছে, রাশিয়া এবং চিনের এই মহড়া আক্রমণাত্মক নয়, বরং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভের ‘উস্কানিমূলক’ মন্তব্যের পর ট্রাম্প সমাজমাধ্যমে জানান, সমুদ্রে নির্দিষ্ট স্থানে তিনি পরমাণু অস্ত্রবাহী দু’টি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর পর ক্রেমলিন থেকে সরকারি ভাবে কোনও বিবৃতি না-দেওয়া হলেও রুশ পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ভোডোলাটস্কি জানিয়ে দেন, বিশ্বের বিভিন্ন মহাসাগরে আমেরিকার চেয়ে বেশি সাবমেরিন মোতায়েন করা রয়েছে রাশিয়ার। বিশ্বের দুই সর্ববৃহৎ শক্তির মধ্যে এই আস্ফালন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

২০২২ সাল থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। আমেরিকা-সহ পশ্চিমি বিশ্ব রাশিয়ার উপর একাধিক বিধিনিষেধ আরোপ করলেও চিন প্রথম থেকেই মস্কোর পাশে। বরং ঘনিষ্ঠতা আরও বেড়েছে। প্রায়ই দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা