ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু

৬০০ বছর পরে জেগে উঠল কামচাটকার আগ্নেয়গিরি

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০২:২৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০২:২৩:৩৩ অপরাহ্ন
৬০০ বছর পরে জেগে উঠল কামচাটকার আগ্নেয়গিরি ৬০০ বছর পরে জেগে উঠল কামচাটকার আগ্নেয়গিরি
প্রায় ৬০০ বছর পরে জেগে উঠল রাশিয়ার কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ এবং বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, গত সপ্তাহে সে দেশে যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই জেগে উঠতে পারে এই আগ্নেয়গিরি।

কামচাটকা অগ্ন্যুৎপাত মোকাবিলা দলের প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, ৬০০ বছর পরে এই প্রথম বার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। এ তথ্য ঐতিহাসিক ভাবে নিশ্চিত করা গিয়েছে। তিনি মনে করছেন, বুধবার যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই এমনটা হয়েছে। ওই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল চিলে, ফ্রেঞ্চ পলিনেশিয়ায়। তার পরে কামচাটকার ক্লাইয়ুচেভস্কয় আগ্নেয়গিরিও জেগে উঠেছিল। ওই আগ্নেয়গিরি যদিও কামচাটকায় সবচেয়ে সক্রিয়। প্রসঙ্গত, কামচাটকায় বহু আগ্নেয়গিরি রয়েছে।

ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির টেলিগ্রাম চ্যানেলকে গিরিনা জানিয়েছেন, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে শেষ বার লাভা নির্গত হয়েছিল ১৪৬৩ সাল নাগাদ (তার ৪০ বছর আগেও হতে পারে, ৪০ বছর পরেও হতে পারে)। তার পরে আর ওই আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়েছে বলে জানা যায়নি।

রাশিয়ার জরুরিকালীন পরিষেবা মন্ত্রক জানিয়েছে, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, ছাই নির্গত হয়ে প্রায় ৬০০০ মিটার উচ্চতায় উঠেছিল। তার পরে সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পূর্বে প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে গিয়েছে। পথে কোনও জনবসতি ছিল না বলে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছিল, যা উচ্চ সতর্কতা বলেই ধরে নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড