ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

অদা শর্মাকে নিয়ে হতাশা! পুরস্কার পেয়েও কেন মনখারাপ ‘কেরালা স্টোরি’ পরিচালকের?

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০২:১৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০২:১৬:০৩ অপরাহ্ন
অদা শর্মাকে নিয়ে হতাশা! পুরস্কার পেয়েও কেন মনখারাপ ‘কেরালা স্টোরি’ পরিচালকের? অদা শর্মাকে নিয়ে হতাশা! পুরস্কার পেয়েও কেন মনখারাপ ‘কেরালা স্টোরি’ পরিচালকের?
জাতীয়স্তরে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সেন, ২০২৩-এ মুক্তি পাওয়া ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র জন্য। শুধু সেরা পরিচালক নন। এ ছবি পেয়েছে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কারও পেয়েছে। কিন্তু এই স্বীকৃতি খুশি করতে পারেনি পরিচালককে।

পুরস্কার ঘোষণার পরই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রতিবাদ জানিয়েছেন। যে ছবির বিরুদ্ধে উঠেছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদনার অভিযোগ, সেই ছবি জাতীয় স্তরে পুরস্কৃত হলে ভুল বার্তা যাবে বলে দাবি করেছিলেন তিনি। বিজয়ন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘জুরি এই ধরনের ছবিকে পুরস্কৃত করে কেরলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে। এটা শুধু মালয়লিদের অপমান নয়, দেশের সম্প্রীতির প্রতি আস্থা ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এমন সিনেমাকে যাঁরা পুরস্কৃত করেছেন, তাঁরা নিশ্চিত ভাবে সঙ্ঘ পরিবারকে খুশি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।’’

এ দিকে নিজের পুরস্কার নিয়ে যথেষ্ট সন্তুষ্ট নন পরিচালক সুদীপ্ত সেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন, তিনি অবাক, তাঁর প্রত্যাশা ছিল আরও বেশি। সুদীপ্ত বলেন, “আমি আরও কিছু পুরস্কার আশা করেছিলাম। আমার কলাকুশলীদের স্বীকৃতি দাবি করি। একটা ছবি যখন দু’বছর পড়ে থাকার পর মুক্তি পায়, তার পর সে ছবি নিয়ে বিস্তর আলোচনা হয়, তখন এটা নিশ্চিত যে, কলাকুশলীরা অসামান্য। সে জন্যই আমি তাঁদের জন্য পুরস্কার প্রত্যাশা করেছিলাম।” যদিও তাঁর চিত্রগ্রাহক পুরস্কার পেয়েছেন, তবু পরিচালক দাবি করেন তিনি একটুও খুশি নন। তাঁর কথায়, “আমার চিত্রনাট্যকার, রূপটান শিল্পী এবং সর্বোপরি আমার নায়িকা অদা শর্মা যদি পুরস্কার পেতেন, আমি খুশি হতাম। সেটা তো হয়নি। ফলে আমার একটু কষ্টই হচ্ছে।”

সুদীপ্ত গত দু’দশকেরও বেশি সময় লড়াই করছেন বলে দাবি করেছেন। তার পর এই স্বীকৃতি অবশ্য তাঁর কাছে আশীর্বাদের মতোই, জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, “দেশের তরফে এমন পুরস্কার অবশ্যই আমার কাছে বিরাট সম্মানের।” তিনি মনে করেন, এই পুরস্কার তাঁর পরিচিতি বাড়াবে, কিন্তু তার মানে এই নয় যে পরিচালক হিসাবে তাঁর গ্রহণযোগ্যতাও বাড়বে। বলিউডের সঙ্গে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেননি গত ২০-২৫ বছরে সে কথাও স্বীকার করেছেন সুদীপ্ত।

তিনি জানিয়েছেন, বলিউডে বহিরাগত হিসাবেই কাজ করেন, তেমন কেউ চেনেন না তাঁকে। কিন্তু তাতে তাঁর কোনও হেলদোল নেই। বলেন, “কোনও দিনই বলিউডকে আমার ঘরবাড়ি বলে মনে হয়নি। ওখানে যে ঘরনার ছবি বানানো হয়, আমি সেই ঘরানার নই। আমি বহিরাগত, অনেকেই আমাকে চেনেন না, তবে আমার চলচ্চিত্র জীবনে তার খুব একটা প্রভাব নেই। দর্শকের কাছে গ্রহণযোগ্যতাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

একেবারে প্রথম থেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবি তকমা লেগেছে ‘দ্য কেরালা স্টোরি’-র গায়ে। সে প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাগিয়ে দিয়ে আমার কৃতিত্বকে ছোট করা যায় না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক