ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

মামলার বাদীকে হত্যার হুমকির পর মারধর ছাত্রলীগ নেতার

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:৩১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:৩১:৪৩ অপরাহ্ন
মামলার বাদীকে হত্যার হুমকির পর মারধর ছাত্রলীগ নেতার মামলার বাদীকে হত্যার হুমকির পর মারধর ছাত্রলীগ নেতার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার পর মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক স্বাধীন শেখের বিরুদ্ধে।

শনিবার দুপুর ১২টায় উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাব করছে বাদীর পরিবার।

মামলার বাদী বিথী আক্তার বলেন, স্বাধীন শেখ দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রীর মতো আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিলেন। ১৬ জুলাই রাত সাড়ে ১১টায় আমার ঘরে থাকা অবস্থায় গ্রামের লোকজন আমাদের আটক করে। উপস্থিত লোকজন বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা ১৭ জুলাই গ্রাম্য শালিসের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু স্বাধীন শেখ ও তার পরিবার বিষয়টি অস্বীকার করে। এ নিয়ে আমি ২৩ জুলাই মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা করি। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে ১ আগস্ট স্বাধীনের নেতৃত্বে পাঁচ থেকে ছয় সদস্যের একদল লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে বাধা দিলে আমাকে মারধর এবং শ্লীলতাহানি করে।

সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর বলেন, আমি এ থানায় নতুন এসেছি। মামলার বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। মারধর বা হুমকির বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক