ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

কুষ্টিয়ায় স্বামীকে আটকে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:২৬:৪৯ অপরাহ্ন
কুষ্টিয়ায় স্বামীকে আটকে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ কুষ্টিয়ায় স্বামীকে আটকে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ
কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গূহবধূ। স্বামীর সামনে চারজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গণধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে তাকে কাজ থেকে বাদ দেয় হোটেল মালিক। পাওনা টাকা আনতে স্বামীকে নিয়ে ভ্যানযোগে ওই হোটেলে যাচ্ছিলেন ভুক্তভোগী। রাত সাড়ে ১০টার দিকে মসলেমপুর এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের গতিরোধ করে কয়েক যুবক। এ সময় স্বামী-স্ত্রীকে টেনেহিঁচড়ে একটি লিচু বাগানে নিয়ে যায় তারা। সেখানে স্বামীকে আটকে রেখে একে একে চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বামী-স্ত্রী সরাসরি ভেড়ামারা থানায় চলে আসেন।

থানার ওসি আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপর অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। বর্তমানে স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে রয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার