ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

গাজীপুরের স্ত্রীকে তালাবদ্ধ করে পুড়িয়ে মারল স্বামী

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:২০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:২০:১৪ অপরাহ্ন
গাজীপুরের স্ত্রীকে তালাবদ্ধ করে পুড়িয়ে মারল স্বামী গাজীপুরের স্ত্রীকে তালাবদ্ধ করে পুড়িয়ে মারল স্বামী
গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় স্ত্রীকে ঘরে রেখে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিক মারুফা আক্তার (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামের মো. মিজানুর রহমানের দ্বিতীয় স্ত্রী। মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।

নিহতের ছোট বোন নাজমা আক্তার জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে আশপাশের মানুষ আগুন আগুন বলে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাসার মূল ফটক তালাবদ্ধ। স্থানীয়রা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দুটি ঘরের দরজা তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে আমার বোন আগুনে পুড়ে গেছে।

প্রতিবেশীরা জানান, এ দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এটা নিয়ে সামাজিকভাবে বহু বৈঠক হয়েছে। তাতেও সমাধান মেলেনি। শেষে এই পরিণতি হলো।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান মিজান। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। মিজানকে আটকের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক