ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তেলআবিবের হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:০২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:০২:৩৯ অপরাহ্ন
তেলআবিবের হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা তেলআবিবের হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা
তেলআবিবে আয়ালন হাইওয়ের দক্ষিণমুখী লেন অবরোধ করেছেন অর্ধশতাধিক বিক্ষোভকারী। তাদের প্রধান দাবি—গাজায় আটক সব জিম্মিকে মুক্ত করার জন্য একটি চুক্তি করা হোক এবং গাজা যুদ্ধের অবসান ঘটানো হোক।

বিক্ষোভকারীরা একটি ব্যানার বহন করছিলেন যেখানে লেখা ছিল, ‘জিম্মিদের মুক্তি ও গাজায় যুদ্ধের অবসান।’ এদিকে, হামাসের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে তাদের। যতদিন না জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হবে, অস্ত্র ত্যাগ করবে না তারা।

ইতোমধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্রমশ হতাশ হচ্ছেন, বিশেষত গাজায় দুর্ভিক্ষ নিয়ে।

নেতানিয়াহু এই দুর্ভিক্ষের কথা অস্বীকার করলেও, পরিস্থিতি ট্রাম্পকে বিচলিত করেছে। ট্রাম্প আঞ্চলিক শান্তি চান এবং এর মাধ্যমে নোবেল শান্তি পুরস্কারের মতো স্বীকৃতি পেতে আগ্রহী।

তিনি চান সৌদি আরব যেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। কিন্তু রিয়াদ স্পষ্ট জানিয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের একটি অপরিবর্তনীয় রোডম্যাপ ছাড়া এটি সম্ভব নয়।

ফ্রান্স, ব্রিটেন ও কানাডার সাম্প্রতিক পদক্ষেপ—যদিও অনেকাংশে প্রতীকী; ওয়াশিংটনকে ইসরায়েলের সমর্থনে ক্রমশ বিচ্ছিন্ন করে ফেলেছে।

ফিলিস্তিনি রাষ্ট্র গঠন গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান আনতে পারে, যেখানে হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার