ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ গরমে অ্যাসিডিটির মহৌষধ আমলকীর রস!

রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১২:৫০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১২:৫০:২৫ অপরাহ্ন
রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আজ এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে আওয়ামী লীগের গ্রেফতারকৃত শীর্ষ ১৭ নেতা, ওবায়দুল কাদেরসহ আরও ছয়টি মামলার।

প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার সর্বশেষ জানা ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় বিচার চলবে একতরফাভাবে।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা