ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

মা নেই, মায়ের স্পর্শ আলিঙ্গনের উষ্ণতা ভোলে নি এক শিশু

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১০:১৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:১৮:১৪ অপরাহ্ন
মা নেই, মায়ের স্পর্শ আলিঙ্গনের উষ্ণতা ভোলে নি এক শিশু মা নেই, মায়ের স্পর্শ আলিঙ্গনের উষ্ণতা ভোলে নি এক শিশু
 একটি শিশুর নিঃশব্দ ভালোবাসা আর কল্পনার আশ্রয়ে গড়ে তোলা এক হৃদয়বিদারক দৃশ্য এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তার মা নেই, সে অনাথ । কিন্তু তার মায়ের স্পর্শ, আলিঙ্গনের উষ্ণতা সে ভোলে নি। তাই খেলাঘরে দাঁড়িয়ে একটি চক হাতে তুলে নিল সেই ছোট্ট ছেলেটি। এরপর যা করল, তা শুধু একটি ছবি নয়, একান্ত ভালোবাসার আর্তনাদ একটি নিঃশব্দ পুনর্মিলনের প্রতিচ্ছবি। শিশুটি মাটির উপর চক দিয়ে আঁকল একটি জীবন্ত মাপের মানুষের ছবি তার মা। দু’হাত বাড়ানো সেই ছবির মাধ্যমে সে যেন তৈরি করল এক আলিঙ্গনের জায়গা। আঁকা শেষ হওয়ার পর সে চুপচাপ এসে শুয়ে পড়ল সেই ছবির মাঝখানে, যেন নিজের মায়ের বাহুর মধ্যে আশ্রয় নিল কিছুক্ষণের জন্য।

এই নিঃশব্দ অথচ গভীর অনুভূতিপূর্ণ কাজটি এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জুড়ে। এটি শুধুই একটি শিশু-মনস্তত্ত্বের প্রকাশ নয়, বরং দেখিয়ে দিল শোক সামলাতে শিশুদের কল্পনা ও স্মৃতি কী অসাধারণ রকম শক্তিশালী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ এক গভীর মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া শোকের মধ্যে আশ্রয় খোঁজার এক সৃজনশীল উপায়। শিশুটি তার মায়ের অভাবকে মেনে নেওয়ার পাশাপাশি, তার স্মৃতিকে জীবন্ত করে তুলেছে নিজের মতো করে চক আর খোলা মাটিকে হাতিয়ার করে। এই ঘটনা শুধু একজন এতিম শিশুর ব্যথার গল্প নয়, বরং এটি বলছে, ভালোবাসা কত গভীর হলে, এক মুহূর্তের ছোঁয়া পেতেও একজন শিশু নিজে ছবি এঁকে নিজেকেই জড়িয়ে ধরতে পারে। এমন নিঃশব্দ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় শিশুরা কতোটা সহনশীল, কতোটা সৃজনশীল এবং কতোটা ভালোবাসা ধারণ করতে পারে তাদের ছোট্ট হৃদয়ে।

বিশ্বজুড়ে মানুষ কেঁদেছে এই ছবিতে। অনেকে বলছেন, এই একটি মুহূর্ত আমাদের স্মরণ করিয়ে দিল মায়ের ভালোবাসা কখনও মুছে যায় না, আর কল্পনা কখনও হেরে যায় না। শিশুদের সামাজিকীকরণ ও মানসিক গঠনে পরিবার এবং পারিপার্শ্বিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু যেসব শিশু এতিমখানায় বড় হয়, তাদের জীবনের অভিজ্ঞতা অনেকটাই ভিন্ন। পরিবারে যে ভালোবাসা, নিরাপত্তা ও ব্যক্তিগত মনোযোগ তারা পেত, তা এতিমখানার কাঠামোগত পরিবেশে প্রায়শই সীমিত। এমন এক সমাজিক পরিবেশে বেড়ে ওঠা শিশুরা প্রায়শই একাকিত্ব, প্রত্যাখ্যান এবং ভালবাসার অভাব অনুভব করে, যা তাদের আত্মপরিচয় ও আবেগীয় বিকাশে প্রভাব ফেলে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ঘটনায়, এক এতিম শিশু তার মাকে স্মরণ করে চক দিয়ে একটি জীবনানুগ ছবি আঁকে এবং তারপর সেই ছবির মাঝখানে শুয়ে পড়ে, যেন সে মায়ের আলিঙ্গনে আশ্রয় নিচ্ছে। এই হৃদয়বিদারক দৃশ্যটি শুধু শোকের প্রকাশ নয়, বরং এতিমদের মানসিক জগৎ ও সৃজনশীল প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি। ভালোবাসার শূন্যতাকে কল্পনার মাধ্যমে পূরণ করা, সামাজিকীকরণের ঘাটতির মাঝে আত্মসান্ত্বনার এক অভাবনীয় রূপ।

অনাথ আশ্রমে বেড়ে ওঠা শিশুরা প্রায়শই অভিভাবকহীনতা ও বিচ্ছিন্নতার শিকার হয়, ফলে তারা অনুভূতি প্রকাশের জন্য শিল্প, কল্পনা কিংবা নীরব আচরণে ভরসা করে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এমন শিশুদের শুধু খাদ্য বা আশ্রয় নয়, দরকার ভালোবাসা, মনোযোগ ও সামাজিক সংযোগ যা তাদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন