ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

১২ কেজির বিশাল স্তন! অস্ত্রোপচারে মুক্তি পেলো তরুণী

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১০:০৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:০৯:১৫ অপরাহ্ন
১২ কেজির বিশাল স্তন! অস্ত্রোপচারে মুক্তি পেলো তরুণী ১২ কেজির বিশাল স্তন! অস্ত্রোপচারে মুক্তি পেলো তরুণী
মাত্র ২২ বছর বয়সে স্তনের অস্বাভাবিক বৃদ্ধি ব্রাজিলের তরুণী থায়নারা মারকন্দেস। তাঁর জীবনকে করে তুলেছিল দুর্বিষহ। অবশেষে একটি দীর্ঘ, জটিল অস্ত্রোপচারের মাধ্যমে মুক্তি পেয়েছেন তিনি।

থায়নারা একজন শিক্ষার্থী। এক সময় তিনি মিডিয়াম সাইজের জামা পরতেন স্বচ্ছন্দ্যে। কিন্তু হঠাৎ করেই তাঁর স্তনের আকৃতি বেড়ে চলতে থাকে অবিশ্বাস্য হারে। প্রতি মাসে গড়ে ৭৫০ গ্রাম হারে বাড়তে থাকে স্তনের ওজন। এক সময় ওজন গিয়ে দাঁড়ায় প্রায় ১২ কেজিতে।

কয়েক মাসের মধ্যেই তিনি বুঝতে পারেন, সাধারণ দোকানে পাওয়া কোনও জামা তাঁর শরীরে মানাচ্ছে না। প্লাস সাইজ পোশাকেও কুলাচ্ছে না, বাধ্য হয়ে তৈরি করাতে হচ্ছে বিশেষ জামা।

এই অস্বাভাবিক স্তন বৃদ্ধির প্রভাব পড়ে তাঁর দৈনন্দিন জীবনেও। কোমর, ঘাড় আর পিঠে অসহনীয় ব্যথা শুরু হয়। সামাজিক মাধ্যমেও তিনি জানান, “জুতো পরা, পায়ের নখ কাটার মতো ছোট ছোট কাজও অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। জিমে যাওয়া বন্ধ করতে হয়।” শেষ পর্যন্ত তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে হয়েছে।

এর পরেই চিকিৎসকদের দ্বারস্থ হন তিনি। প্রথমে চিকিৎসকরা স্তন ক্যান্সারের আশঙ্কা করলেও পরে তাঁর দেহে ধরা পড়ে এক বিরল রোগ। নাম জাইগান্টোমাস্টিয়া। ক্লিভল্যান্ড ক্লিনিক জানাচ্ছে, এই রোগে অনিয়ন্ত্রিতভাবে স্তনের বৃদ্ধি হয়। রোগটি এতটাই বিরল যে বিশ্বজুড়ে মাত্র ৩০০টি কেস নথিভুক্ত হয়েছে।

চিকিৎসকরা জানান, এই অবস্থার নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। যেমন হরমোনের অসামঞ্জস্য, গর্ভাবস্থা, স্থূলতা, কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু এক্ষেত্রে অটোইমিউন রোগ ছিল এই সমস্যার কারণ। কারও কারও ক্ষেত্রে এই বৃদ্ধি ধীরে ধীরে হলেও, থায়নারার ক্ষেত্রে মাত্র কয়েক সপ্তাহেই রীতিমতো বিস্ফোরণ ঘটে।

শারীরিক যন্ত্রণা ছাড়াও মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও শরীর নিয়ে হীনম্মন্যতা দেখা দিতে পারে রোগীদের মধ্যে। পাশাপাশি স্তনের নিচে ঘা, ইনফেকশন, স্তনবৃন্তে অসাড়তা প্রভৃতি সমস্যাও দেখা দেয়।

শেষমেশ গত বছরের ২৫ অক্টোবর থায়নারার অস্ত্রোপচার হয়। ১০ ঘণ্টার এই জটিল অস্ত্রোপচারে খরচ হয় ৭,২০০ মার্কিন ডলার। বাদ দেওয়া হয় প্রায় ১০ কেজি টিস্যু। একদিন পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

তবে এই রোগমুক্তির জন্য তাঁকে শারীরিক ভাবেও মূল্য চোকাতে হয়েছে। অস্ত্রোপচারের ফলে তিনি স্তনবৃন্তের অনুভুতি হারিয়েছেন এবং ভবিষ্যতে তিনি সন্তানকে স্তন্যপান করাতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি চিকিৎসকরা সতর্ক করেছেন, ভবিষ্যতে আবারও ফিরে আসতে পারে সমস্যা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪