ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নিউ ইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত সিংড়ায় বিদ্যুৎস্পৃস্টে কৃষকের মৃত্যু নিউ ইয়র্কে প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা ও মামদানি সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেদম প্রহার করেন হুজুর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু, উদ্বোধন করলেন রাসিক প্রশাসক সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন আরজেবি হেলথ কেয়ারের আয়োজনে হাম-রুবেলারপ্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত কোনো শিশু যেন হাম-রুবেলা টিকা থেকে বাদ না পড়ে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন: রাসিক প্রশাসক রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী রাণীশংকৈলের স্বাস্থ্য কর্মকর্তা সরকারি গাড়ি নিয়ে অন্য উপজেলায়, ফেসবুকে ভাইরাল রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি/ সমমান-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ চারঘাটের সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

নিঃশব্দে কিডনি ঝাঁঝরা হওয়ার আগে বিপদ সংকেত দেয় চোখ!

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:৩৮:০৭ অপরাহ্ন
নিঃশব্দে কিডনি ঝাঁঝরা হওয়ার আগে বিপদ সংকেত দেয় চোখ! নিঃশব্দে কিডনি ঝাঁঝরা হওয়ার আগে বিপদ সংকেত দেয় চোখ!
আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল কিডনি। মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। তাই সুস্থ থাকতে বৃক্কের হাল ঠিক রাখা জরুরি। মানুষের শরীরে কিডনির সংখ্যা দু’টি, তাই একটি বিকল হলেও কাজ চলতে পারে অন্যটি দিয়ে। ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমেই কিডনির ক্ষতির আঁচ বাইরে থেকে পাওয়া যায় না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির সমস্যায় চিকিৎসায় দেরি হয়ে যায়। এদিকে সময় থাকতে কিডনির সমস্যা ধরা না পড়লে সেরে ওঠার সম্ভাবনাও কমতে থাকে। তবে শরীরের কিছু লক্ষণ রয়েছে যা কিডনির স্বাস্থ্য কেমন রয়েছে, সে সম্পর্কে আগে থেকে ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা কমছে কিনা, তার সংকেত দিতে পারে চোখ। যা বুঝে চিকিৎসা শুরু করা জরুরি। যেমন-

১. চোখ লাল হওয়া বা রক্ত জমা দেখা দেওয়াঃ চোখে লালভাব, জ্বালা বা রক্ত জমা শুধু চোখের রোগের জন্য নয়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যার ইঙ্গিতও হতে পারে।

২. চোখে চুলকানি, জ্বালাঃ ঘুম থেকে উঠার পর দীর্ঘসময় ধরে চোখে চুলকানি, জ্বালা করলে সতর্ক হতে হবে। এগুলো কিডনি সমস্যার শুরুর লক্ষণ হতে পারে। 

৩. ঝাপসা দৃষ্টি বা দু’রকম দেখাঃ হঠাৎ ঝাপসা দেখা বা দু’রকম দেখতে পেলে তা শুধুমাত্র চোখের রোগ নয়, কিডনির সঙ্গে সম্পর্কিত রক্তচাপ বা ডায়াবেটিসের জটিলতা হতে পারে।  রক্তচাপ যদি বাড়ে, তা হলে চোখের রক্তনালিগুলি ছিঁড়ে যেতে পারে। 

৪. চোখের চারপাশে ফোলাভাবঃ চোখের নিচে বা চারপাশে দীর্ঘসময় ধরে ফোলাভাব থাকলে এটি কিডনির অসুস্থতার একটি বড় সংকেত হতে পারে। কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত তরল এবং সোডিয়াম বার করে দিতে পারে না, তখন এই তরল শরীরে জমা হতে শুরু করে। বিশেষ করে মুখ এবং চোখের চারপাশে তখন ফোলা ভাব দেখা দেয়।

৫. চোখে অতিরিক্ত শুষ্কভাবঃ কিডনি রোগীদের মধ্যে চোখ শুষ্ক হয়ে যাওয়া, জ্বালা ও বারবার ঘষার প্রবণতা দেখা যায়। এটি রক্তে টক্সিন জমার কারণে হতে পারে। 

৬. রং চিনতে সমস্যাঃ দীর্ঘদিনের কিডনি সমস্যায় অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে কিছু রোগীর নীল ও হলুদ রঙ বুঝতে অসুবিধা হয়।

সজাগ থাকতে কী করবেন

•    উপরের যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

•    নিয়মিত চোখ ও কিডনির প্রয়োজনীয় পরীক্ষা করান।

•    রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখুন।

•    কিডনি সুস্থ রাখতে সঠিক জীবনযাপন করুন। 

•    পর্যাপ্ত জল পান করুন। 

•    লবণ ও প্রক্রিয়াজাত খাবার কম খান

•    নিয়মিত ব্যায়াম করুন

•    ধূমপান ও মদ্যপান বর্জন করুন। 

•    বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান

মনে রাখবেন, চোখের ছোট্ট একটি পরিবর্তনও বড় রোগের ইঙ্গিত হতে পারে। তাই সচেতন থাকুন এবং সময়মতো চিকিৎসা করান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার