ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

অভিনয়ের পাশাপাশি অন্য ভূমিকায় রুকমা রায়!

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:৩৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:৩৩:৩২ অপরাহ্ন
অভিনয়ের পাশাপাশি অন্য ভূমিকায় রুকমা রায়! অভিনয়ের পাশাপাশি অন্য ভূমিকায় রুকমা রায়!
টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী রুকমা রায়। ছোটপর্দায় 'কিরণমালা' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। এরপর একে একে ধারাবাহিক থেকে সিরিজের দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রুকমা। বরাবরই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। যদিও বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে একটু দূরে রয়েছেন অভিনেত্রী। তবে বিনোদন জগতের বাইরে নেই তিনি। 

বহুদিন আগেই শুরু করেছেন নিজের ভ্লগিং চ্যানেল। এমনকি সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় অভিনেত্রী। নিজের জীবনের খুঁটিনাটি সমাজমাধ্যমেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই নিজের এক নতুন যাত্রা শুরুর খবরও প্রথমে নেটপাড়ায় জানান দিয়েছিলেন রুকমা। ইঙ্গিত দিয়েছিলেন, নতুন কিছু শুরু করতে চলেছেন তিনি। সেই সময় বহু প্রশ্ন, কৌতূহল তৈরি হলেও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। নিজের নতুন যাত্রা শুরুর খবর আগে থেকে মোটেই টের পেতে দেননি রুকমা।  

তবে এবার সমস্ত জল্পনা কাটিয়ে প্রকাশ্যে আনলেন নতুন যাত্রা শুরুর সুখবর। জানালেন, অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন তিনি। নিজের শাড়ির প্রতি ভালবাসা আর বাঙালির শাড়ির প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছেন তাঁর শাড়ির ব্র্যান্ড 'ফেমে'। নতুন পথ চলা শুরু প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রুকমা বলেন, "ইচ্ছেটা বরাবরই ছিল। তবে খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফল এই ব্র্যান্ড। বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই প্রায় সবটা তৈরি করা। শাড়ি পরতে খুব ভালবাসি আমি। যেকোনও অনুষ্ঠানে বা মনের ভাললাগা থেকে শাড়িকেই বেছে নিই সাজব বলে। তাই ভাবলাম, আমার পছন্দের শাড়িতে মেয়েদের সাজাব। এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায়। তাই আমার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে। এছাড়াও থাকছে বেশকিছু নামী ডিজাইনার শাড়িও। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও।

রুকমার কথায়, "আমার পরিবারের কেউ যেমন অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তেমনই কেউ ব্যবসার সঙ্গেও যুক্ত নন। আমিই ছক ভেঙেছি বরাবর। তাই এবারও সাহস করে নিজের ব্র্যান্ড শুরু করে ফেললাম। যখন প্রথম নিজস্ব কিছু তৈরি করায় কথা মাথায় আসে তখন নাম কী দেব সেই নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। কিছুতেই কোনও কিছু পছন্দ হয় না। তারপর হঠাৎ করেই গ্রিক দেবতাদের নাম খুঁজতে শুরু করি, তখন দেখি ফেমের নাম। খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এই নামের মধ্যে রয়েছে সুপ্ত বাসনাকে প্রতিষ্ঠা করার অদম্য লড়াই। যা আমার সঙ্গে খুব মানানসই। তাই এই নামটাই বেছে‌ নিই।"

রুকমা বলেন, "যেহেতু সামনেই পুজো আসছে, তাই অনেক নতুন কালেকশনের সমাহারে সাজিয়ে তুলেছি আমার ব্র্যান্ডটিকে। যারা আমায় এতদিন এত ভালবাসা দিয়েছেন, তাঁদের সকলের জন্য আমার তরফ থেকে এই যাত্রা শুরু যেন একটা নতুন উপহার বলা যেতে পারে। তাই চাইব যেভাবে আমাকে, আমার কাজকে ভালবাসা দিয়েছেন অনুরাগীরা, ঠিক তেমনভাবেই যেন এই ব্র্যান্ডকেও আপন করে নেন।"

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম