ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:০৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:০৬:০৮ অপরাহ্ন
লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা
৫ আগষ্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি।

শনিবার দুপুরে উপজেলার ওয়ালিয়া, গোপালপুর পৌরসভা এলাকা সহ লালপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর এসে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হয়। পরে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবরস্থানে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক প্রতিমন্ত্রীর বড় ছেলে জেলা বিএনপির আহবাক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে এই শোভাযাত্রা বের হয়।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আসলাম আলী, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক আশরাফুল আলম লুলু, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনছুর আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মুনছুর আলী, মালয়েশিয়া প্রবাসী বিএনপির নেতা আবুল বাসার, যুবদলের নেতা শহিদুল ইসলাম, সাকিবুল আলম সুলভ, এনামুল হক কালু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ