ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রিশিকুল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:১৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:১৩:৫৩ অপরাহ্ন
রিশিকুল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রিশিকুল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের (ইউপি) পরপর একটানা তিনবারের ইউপি সদস্য (মেম্বার) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট পববর্তি সময়ের পর ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় তার নামে মামলা হয়। এর পর তিনি কারাগারে যান। এই সময়ে সকলের মতামতের ভিত্তিতে  মাহাবুবুর রহমান টিটুকে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

এদিকে স্থানীয়রা জানান, টিটুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পর থেকেই একটি মহল তাকে সরিয়ে তার স্থানে অন্য কাউকে বসাতে নানা অপতৎপরতা ও অপপ্রচার শুরু করেছে।অথচ টিটু একটানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।এলাকায় তিনি এখানো সমান জনপ্রিয়।কারন টিটুর যদি দুর্নীতি থাকতো তাহলে তিনি কখানোই পরপর তিনবার ইউপি সদস্য নির্বাচিত হতে পারতেন না।

অন্যদিকে টিটুর বিরুদ্ধে করা অভিযোগে বলা হয়েছে তিনি বিভিন্ন ভূয়া প্রকল্প ও নামমাত্র কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অথচ জুলাই বিপ্লবের পর কোনো ইউপি চেয়ারম্যান-মেম্বারদের পক্ষে এমন অনিয়ম+দুর্নীতি করার কোনো সুযোগ নাই। এছাড়াও টিআর প্রকল্পের টাকা আত্মসাতের কথা বলা হয়েছে,প্রকৃত পক্ষে টিআর প্রকল্পের অর্থ কয়েকটি মসজিদে আনুঃপাতিকহারে বন্টন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য (মেম্বার) বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটুর বিরুদ্ধে করা অভিযোগে ভিত্তিহীন,একটি পক্ষ তাকে সরিয়ে তার স্থানে অন্য কাউকে বসাতে এসব অপপ্রচার করছে। তারা বলেন,যেসব অভিযোগ করা হয়েছে তার তদন্ত অনেক আগেই করা হয়েছে।

এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পুর্ন  উদ্দেশ্যেপ্রণোদিত ও বানোয়াট। এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ হয়েছিল, সেটা তদন্ত করে বাদি-বিবাদির উপস্থিতিতে মিমাংসা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা